Sunday, April 5, 2026

নিক্কো পার্কের ওয়াটার পার্কে রহস্যমৃত্যু যুবকের, তদন্তে পুলিশ

Date:

Share post:

জয়ের উচ্ছ্বাস মুহূর্তে বদলে গেল বিষাদে। নিক্কো পার্কের (Nikko Park) ভিতরে ওয়াটার পার্কে স্নান করতে গিয়ে রহস্যমৃত্যু হল যুবকের। যুবক উল্টোডাঙা মুরারিপুকুরের বাসিন্দা। স্নান করতে গিয়ে তিনি আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১টা নাগাদ।

ঘটনার তদন্ত করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ ওই যুবকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করছে। ঠিক কী ঘটেছিল সেই সময়ে, বিশদ তথ্যের খোঁজ চলছে। মৃত যুবকের নাম রাহুল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে নিক্কো পার্কে (Nikko Park) ঘুরতে আসা বাকিদের মধ্যে।

এর আগে প্রায় ১৩ বছর আগে ২০১২ সালেও জয়রাইড দুর্ঘটনা ঘটেছিল। তখন হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জয়রাইড। আহত হন কমপক্ষে ১৫ জন।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...