Saturday, June 27, 2026

আলাস্কায় জোরালো ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৭.৩!

Date:

Share post:

আমেরিকার আলাস্কায় তীব্র ভূমিকম্পের (Earthquake in USA Alaska) জেরে জারি সুনামি সতর্কতা। ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার রাত ২টো ৭ মিনিটে কম্পন অনুভূত হয় বলে জানা গেছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৩! এরপরই দক্ষিণ আলাস্কা এবং আলাস্কা উপদ্বীপ জুড়ে সুনামি সতর্কতা জারি করেছে ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার (Tsunami Warning Centre)।

আলাস্কা পেনিনসুলায় মাটি থেকে ৩৬ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেনেডি এনট্রান্স থেকে উনিমাক পাস পর্যন্ত এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে। আলাস্কা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলের অন্তর্গত। যদিও আমেরিকার মূল ভূখণ্ডে আপাতত কোনও সুনামি সতর্কতা নেই।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...