Sunday, June 7, 2026

বিধ্বংসী আগুন ইরাকের শপিং মলে, মৃত কমপক্ষে ৫০

Date:

Share post:

ভয়াবহ অগ্নিকাণ্ড ইরাকের শপিং মলে (Fire Incident in Iraq shopping mall)। ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ জনের। আহত বহু। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সেই কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ইরাকের পূর্বাঞ্চলীয় আল-কুত শহরের হাইপারমার্কেটে আগ্নিকাণ্ডের পর ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

রাতভর আল-কুতের একটি পাঁচতলা মলে আগুন জ্বলছিল। এখনও পর্যন্ত দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে গভর্নর বলেছেন যে তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘন্টার মধ্যে জানানো হবে।বাগদাদ থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত শহরের একটি হাসপাতালে আহতদের ভর্তি করানো হয়েছে। অ্যাম্বুলেন্সগুলি এখনও ঘটনাস্থল থেকে হতাহতদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছে। মাত্র পাঁচ দিন আগে শপিং মলটি খোলা হয়েছিল। গভর্নর সে দেশের তিন দিনের শোক ঘোষণা করেছেন। জানিয়েছেন যে, ভবনের কর্তৃপক্ষ এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

 

Related articles

মোলিনার দলের বিরুদ্ধে জয় আর্জেন্টিনার, কেন খেললেন না মেসি?

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল মেসিহীন আর্জেন্টিনা(Argentina)। গত বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছিল হন্ডুরাস। ওই দেশটির কোচ...

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...