Wednesday, June 24, 2026

কবে জারি হবে বিজ্ঞপ্তি? ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যকে হলফনামা জমার নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ (Student Union) নির্বাচনের বিজ্ঞপ্তি কবে জারি করবে রাজ্য- তা জানাতে হবে আগামী দু’ সপ্তাহের মধ্যে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ। ছাত্র নির্বাচন নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্য সরকারকে এই বিষয়ে জানিয়ে দ্রুত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় (Sayan Banerjee) বছর দশেক ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় তিনি প্রশ্ন তোলেন, “২০১৭ সালে রাজ্য সরকার ছাত্র সংসদ (Student Union) নির্বাচন সংক্রান্ত রুল তৈরি করলেও এতদিনেও কেন নির্বাচন হয়নি?” তাঁর বক্তব্য, “এই নির্বাচনের জন্য উপাচার্যের প্রয়োজন পড়ে না। তাহলে এত বছর রাজ্য সরকার কী করছিল?”

অন্যদিকে, এদিন রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) জানান, ”বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে এখনও স্থায়ী উপাচার্য নেই। সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে মামলা বিচারাধীন রয়েছে। ফলে ভারপ্রাপ্ত উপাচার্যরাই বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন। এই পরিস্থিতিতে ছাত্র সংসদ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া কঠিন।”

সব পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, রাজ্য ছাত্র সংসদ নির্বাচন করবে কি না, করলে কীভাবে করবে, এবং তার জন্য রাজ্যের প্রস্তাব কী তা নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে।

কসবার আইন কলেজে (Kasba Law College) ঘটে যাওয়া একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্র ইউনিয়ন ঘরের উপযোগিতা নিয়ে চর্চা চরমে উঠলে কলকাতা হাইকোর্ট গোটা রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের ঘর বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল।
আরও খবরভেঙে ফেলা বাড়িটি সত্যজিতের নয়! আজব দাবি বাংলাদেশি আধিকারিকের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...