Friday, June 26, 2026

চিঠিতে ক্ষমা চেয়ে স্বস্তি, বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলার নিষ্পত্তি করল হাইকোর্ট

Date:

Share post:

আরজিকর কান্ডের তরুণীর পরিচয় অনিচ্ছাকৃতভাবে প্রকাশ্যে বলায় আদালত অবমাননার মামলায় অভিযুক্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। ওই ঘটনার প্রেক্ষিতে চিঠির মাধ্যমে ক্ষমা চেয়ে নেন বিনীত গোয়েল (Vinit Goyal)। চিঠিতে তিনি লেখেন, ‘ভারতের সংবিধান ও আইন মেনে চলাই আমার কর্তব্য। আমি তা মেনে চলি কিন্তু ওইদিন উত্তেজনার বশে অনিচ্ছাকৃতভাবে নির্যাতিতার নাম উচ্চারণ করেছিলাম। আমি আমার ভুল স্বীকার করছি এবং তার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।’

বিনীত গোয়েলের (Vinit Goyal) পক্ষে আদালতে উপস্থিত আইনজীবীরা মামলার আবেদনকারী আইনজীবীর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। অভিযোগ, আবেদনকারী আইনজীবীর দায়ের করা মামলার নথিতেও নির্যাতিতার পরিচয় সম্পর্কে ইঙ্গিত ছিল।সবদিক বিবেচনা করে বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তার ডিভিশন বেঞ্চ(Division Bench) জানায়, উত্তেজনার বশে ওই মন্তব্য করলেও তা উদ্দেশ্যপ্রণোদিত নয়। তবে এধরণের ঘটনা কাম্য নয়, সম্মানজনকও নয়। একই, আদালতের পর্যবেক্ষণ, এমন স্পর্শকাতর বিষয়ে পুলিশ আধিকারিকদের আরও সংবেদনশীল হওয়া উচিত।

তাই আদালতের পরামর্শ, রাজ্য পুলিশের ডিজিকে(DGP) এই ধরনের বিষয়ে আধিকারিকদের উপযুক্ত প্রশিক্ষণ ও ওয়ার্কশপের ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায়। একইসঙ্গে, এই মামলার নিষ্পত্তি(Disposed Off) করেছে ডিভিশন বেঞ্চ। তাই আপাতত স্বস্তিতে বিনীত গোয়েল।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...