Saturday, June 13, 2026

ইংল্যান্ডের মাটিতে দাপুটে দীপ্তি, ৪ উইকেটে প্রথম ODI জয় ভারতীয় মহিলা দলের

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে (Ind W vs Eng W 1st ODI) ঠান্ডা মাথায় ধৈর্য্য আর পরিকল্পনার পারফমেন্স দেখালেন অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma)। বল হাতে ম্যাজিক করতে না পারলেও, কঠিন পরিস্থিতিতে অনবদ্য ৬২ রানের ইনিংস খেলে টিম ইন্ডিয়াকে জেতালেন বাংলা দলের প্লেয়ার। জেমিমা আর দীপ্তির অসাধারণ ইনিংসের সৌজন্যে ওয়ানডে সিরিজে (ODI Series) ভারত এগিয়ে রইল ১-০ তে।

টি-টোয়েন্টি জেতার পর বুধবার ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামেন হরমনপ্রীতরা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংরেজরা। ভারতের সামনে লক্ষ্যমাত্রা দেওয়া হয় ২৫৯ রানের। জবাবে শুরুটা ভালোই করেছিলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ওয়ানডে ক্যারিয়ারে সাড়ে চার হাজার রান পূর্ণ করেন ইন্ডিয়ান উইমেন টিমের ভাইস ক্যাপ্টেন।

কিন্তু ২৮ রানে কিপারের হাতে ক্যাচ দিতেই যেন মেজাজ ফিরে পায় ইংরেজ দলের মহিলা বোলাররা। যদিও তখন রানের গতি ঠিকঠাকই চলছিল। ব্রিটিশ ভূমিতে প্রথম ওয়ানডে খেলতে নেমে যথেষ্ট আত্মবিশ্বাসী লেগেছিল রাওয়ালকে। তবে দীর্ঘস্থায়ী হয়নি তাঁর ইনিংস, ৫১ বলে ৩৬ রান করে তিনি আউট হয়ে যান। ক্যাপ্টেন হরমোনপ্রীত (Harmanpreet Kaur) আর হরলীন দেওল ম্যাচ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে আসল খেলা দেখালেন ছনম্বরে ব্যাট করতে আসা দীপ্তি শর্মা। ৬৪ বলে ৬২ রানের ইনিংসে ওভার বাউন্ডারিও হাঁকিয়েছেন তিনি। ম্যাচের একটা সময় যখন ইংল্যান্ডের প্লেয়ারদের বোলিংয়ের সামনে একটু হলেও ব্যাকফুটে লাগছিল ভারতীয় ব্যাটারদের, তখন মাথা ঠান্ডা রেখে সপ্রতিভ ভঙ্গিময় নির্ভুল শট নির্বাচন করেন দীপ্তি। নিজে অপরাজিত থেকে দশ বল বাকি থাকতেই ভারতকে জিতিয়ে দেন তিনি। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার উঠেছে তাঁরই হাতে। তিন ম্যাচে সিরিজে আগামী ১৯ জুলাই দ্বিতীয় ওয়ানডে ম্যাচ স্মৃতিদের।

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...