Saturday, June 13, 2026

ঝলমলে রোদে শুরু লক্ষ্মীবারের সকাল, দুপুরের পর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

বৃষ্টি বিরতি দক্ষিণবঙ্গে! গত কয়েক দিনের বর্ষণমুখর সকালের ছবিটা অমিল লক্ষ্মীবারে। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে দূরে উত্তর প্রদেশে সরে শক্তি হারিয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথি হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণে ভারী বৃষ্টির (Heavy rain) সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত বর্ষণ চলবে। বৃহস্পতিবার দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।কিন্তু উত্তরবঙ্গে অত্যন্ত সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী কয়েক দিন ভারী বর্ষণ চলবে দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জেলায়। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির বেগ বাড়বে। কলকাতা আকাশে এদিন মেঘ – রোদের খেলা। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে আমজনতাকে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Related articles

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...