Thursday, April 9, 2026

রাজধানীর স্কুলগুলিতে ফের বোমাতঙ্ক, এবার তালিকায় বেঙ্গালুরুও

Date:

Share post:

একই ঘটনার পুনরাবৃত্তি। স্কুলে স্কুলে হুমকি মেইল। শুক্রবার দিল্লিতে কমপক্ষে ২০টি স্কুলে এবং বেঙ্গালুরুতে ৪০ টি বোমাতঙ্কে শোরগোল পড়ে গিয়েছে দুই রাজ্যে (Bomb threat in Delhi- Bengaluru)। খবর পেয়ে পুলিশ ও দমকলের যৌথ তল্লাশি শুরু হয়েছে। সমস্ত হুমকি মেলের সন্ধান চলেছে।

দিল্লির পশ্চিম বিহার এলাকার একটি স্কুল, রোহিনী সেক্টর-৩-র অভিনব পাবলিক স্কুল-সহ শহরে আরও ২০-টির বেশি স্কুলে হুমকি মেইল গিয়েছে। এই মেল কে বা কারা পাঠাচ্ছে তার উৎস খুঁজে পাওয়া যায়নি। তদন্ত চলছে। বেঙ্গালুরুর আরআর নগর, কেঙ্গেরি এলাকার স্কুলগুলিতে হুমকি মেইল পাঠানো হয়েছে। এই ঘটনায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মারলিনা নিজের এক্স হ্যান্ডেলে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।বিগত কয়েকদিন ধরেই লাগাতার দিল্লির স্কুল-কলেজগুলিতে বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। যা শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তবে এখনও পর্যন্ত কোনও স্কুলে বোমা পাওয়া যায়নি।

Related articles

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...