Saturday, April 11, 2026

রেলের দোষে জনশতাব্দীর ধাক্কায় তিন হাতির মৃত্যু ঝাড়গ্রামে! 

Date:

Share post:

বন দফতর (Forest Department) আগাম জানানো সত্ত্বেও শুধুমাত্র রেলের অপদার্থতার কারণে ঝাড়গ্রাম (Jhargram) রেঞ্জে ফের ট্রেনের ধাক্কায় একাধিক হাতির মৃত্যু (elephants killed )। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে খড়গপুর যাওয়ার পথে বাঁশতলা স্টেশনের কাছে তিন দিক জঙ্গল ঘেরা রেল লাইনের উপর দিয়ে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলের দিকে যাচ্ছিল হাতির দল। সেই সময় দ্রুতগতিতে আসা জনশতাব্দী এক্সপ্রেসের (Jana Shatabdi Express) ধাক্কায় একটি পূর্ণবয়স্ক হাতি ও দুই শাবকের মৃত্যুর খবর মিলেছে।

বন দফতরের তরফে বলা হয়েছে ওই সময় ওই এলাকা দিয়ে যে হাতি পারাপার করতে পারে সে বিষয়ে আগাম জানানো হয়েছিল রেলকে। বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদই সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সবকিছুকে উপেক্ষা করে কেন দ্রুত গতিতে জনশতাব্দী ছুটলো বা হাতি দেখেও কেন থমকে দাঁড়ালো না তা নিয়ে প্রশ্ন থাকছে।এই প্রথম নয়, এর আগেও যতবার রিভিউ মিটিং হয়েছে, প্রতিবারই রেলকে সতর্ক করা হয়। কিন্তু কার্যকরী পদক্ষেপ করছে না রেল। ক্ষুব্ধ বনদফতর থেকে শুরু করে সাধারণ মানুষ।

 

Related articles

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে...

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...

আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর মিথ্যে কারচুপি দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata...