Sunday, April 5, 2026

শহরে আসার আগেই লাল-হলুদ সমর্থকদের বিরাট বার্তা কেভিনের

Date:

Share post:

শহরে আসার আগেই ইস্টবেঙ্গল (Eastbengal) সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা মিগুয়েল, কেভিন সিবিলেদের (Kevin Sibille)। গত বৃহস্পতিবারই শহরে চলে এসেছেন রশিদ এহং দিমিত্রি দিয়ামন্তাকস। শুক্রবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লাল-হলুদ শিবিরে যোগ দিতে চলেছেন ইস্টবেঙ্গেলর এবারের নতুন বিদেশি মিগুয়েল এবং কেভিন সিবিলে (Kevin Sibille)। শুক্রবার রাতেই শহরে পৌঁছবেন তারা। তার আগেই লাল-হলুদ সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা এই দুই তারকা ফুটবলারের।

এবারের বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করেছে ইস্টবেঙ্গল। কেভিন (Kevin Sibille) থেকে মিগুয়েলদের তুলে নিয়ে একের পর চমক দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এবার তাদের শহরে আসার পালা। শুক্রবার রাতেই ইস্টবেঙ্গলের দুই তারকা ফুটবলার আসতে চলেছেন শহরে। তার আগেই সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা তাদের।

মিগুয়েল জানিয়েছেন, “ইস্টবেঙ্গলের মতো ক্লাবে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছি আমি। বিশেষ করে অস্কার ব্রুজোঁ এবং স্যাঞ্চেজের সঙ্গে দীর্ঘদিন পর আবার একসঙ্গে কাজ করব। আমার জীবনে তাদের অবদান অনস্বীকার্য”।

একইরকম ভাবে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন কেভিন সিবিলেও। ইস্টবেঙ্গলের হয়ে গর্বের ইতিহাস লিখতে চান চিনি। সিবিলে জানিয়েছেন, “ইস্টবেঙ্গলের মতো ইতিহাস সমৃদ্ধ একটা ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। ইস্টবেঙ্গলের সমর্থকদের সঙ্গে দেখা করতে চাই এবং তাদের জন্য একা স্মরণীয় মুহূর্তও উপহার দিতে চাই”।

ডুরান্ড কাপ দিয়েই এই মরসুমে যাত্রা শুরু করছে ইস্টবেঙ্গল। আইএসএলের আগে এই প্রতিযোগিতাকেই পাখিরচোখ করছে লাল-হলুদ ব্রিগেড। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। শনিবার থেকেই ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগ দেবেন এই দুই বিদেশি তারকা ফুটবলাররাও।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...