Thursday, April 9, 2026

কমল ভোটদানের ন্যূনতম বয়সসীমা, ব্রিটেনে এবার ১৬ বছর বয়সে ভোটাধিকারের উদ্যোগ

Date:

Share post:

ব্রিটেনে ১৯৬৯ সালে ভোটদানের বয়স ২১ থেকে কমে হয়েছিল ১৮। এবার ভোটদানের ন্যূনতম বয়স কমিয়ে ১৬ করা হবে বলে বিবৃতি জানিয়েছেন উপ প্রধানমন্ত্রী এঞ্জেলা রেনার। নির্বাচনী প্রচারে এমনই প্রতিশ্রুতি দিয়েছিল লেবার পার্টি। ব্রাজিল, অস্ট্রিয়া-সহ কয়েকটি দেশে ভোটদানের ন্যূনতম বয়স ১৬। সংসদের অনুমোদন পেলে সেই তালিকায় যুক্ত হবে রাজা তৃতীয় চার্লসের দেশ।

নির্বাচন জয়ের পর এক বছরের মধ্যে কার্যত খাদের ধারে দাঁড়িয়ে আছে কিয়ের স্টারমারের দল। মুদ্রাস্ফীতি-সহ একাধিক বিষয় নিয়ে সেখানকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এদিকে সাধারণ নির্বাচিনে ব্রিটেনে (General Election in Britain) ভোটদানের হার কমে গিয়েছে। ২০২৪ সালে ভোটদানের হার ছিল ৫৯.৭ শতাংশ। যা গত ২৩ বছরে সর্বনিম্ন। এই পরিস্থিতিতে ভোটদানের বয়স কমানোর পরকল্পনা নিয়েছে স্টারমার সরকার। পাশাপাশি ভোটারদের পরিচয়পত্র ও রাজনৈতিক অনুদান সংক্রান্ত নিয়মেও বদল আনার প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এঞ্জেলা লিখেছেন, ‘১৬ ও ১৭ বছর বয়সিদের ভোটদানের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুরণ করছি। কাজ করা ও কর দেওয়ার পাশাপাশি সেনা বাহিনীতেও যুক্ত রয়েছে তরুণরা। এবার প্রাসঙ্গিক বিষয়ে ওদের মতামত জানানোর সুযোগ দেওয়া উচিত।’

 

Related articles

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...