Thursday, April 9, 2026

ঝকঝকে আবহাওয়া কাটিয়ে শনিবার থেকে দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

বৃষ্টি (Rain) বিরতি ভাগ্যে সইল না দক্ষিণবঙ্গের। মেঘলা আকাশে ফের দুর্যোগের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। শুক্রবার বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায়। শনিবার থেকে দুর্যোগ বাড়বে দক্ষিণের বাকি জেলায়।পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায় সতর্কতা থাকছে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন আর্দ্রতাজনিত অস্বস্তি নাজেহাল করবে রাজ্যবাসীকে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ভারী বৃষ্টি চলবে পাহাড়ি জেলাগুলিতে। কোথাও কোথাও রয়েছে অতি ভারী বর্ষণের সতর্কতা। রবিবার অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা থাকবে আকাশ।

 

Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...