Saturday, June 27, 2026

এখনও শিশুপুত্র-সহ নিখোঁজ রুশ বধূ! সারা দেশে তল্লাশি, মস্কো থেকে অভিযোগ ভিক্টোরিয়ার মায়ের

Date:

Share post:

এখনও নিখোঁজ রুশ বধূ ভিক্টোরিয়া ঝিগালিনা ও তাঁর শিশুপুত্র। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে তাঁদের তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ (Delhi Police)। কেন্দ্রীয় সরকারের দাবি, বৈধ পথে দেশ ছাড়েননি ভিক্টোরিয়া ঝিগালিনা। এদিকে, মস্কো থেকে ভিক্টোরিয়ার মা দিল্লির রুশ দূতাবাসে মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ করেছেন।

বাঙালি বাবা আর রুশ মায়ের নিখোঁজ শিশুকে অবিলম্বে খুঁজে বার করে তাঁর বাবার হাতে তুলে দিন। বৃহস্পতিবার, দিল্লির পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রককে নির্দেশ, শিশুটির মা রুশ নাগরিক ভিক্টোরিয়া ঝিগালিনার বিরুদ্ধে লুক আউট নোটিশ (Look-Out Notice) জারি করতে বলে। কোনও ভাবেই তাঁকে দেশ ছেড়ে পালাতে দেওয়া যাবে না। শুক্রবার দুপুরে আবার এই মামলার শুনানি হয়। সেখানে জানানো হয়, এখনও নিখোঁজ রুশ বধূ ভিক্টোরিয়া ঝিগালিনা ও তাঁর শিশুপুত্র। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাঁদের তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ (Delhi Police)। কেন্দ্রীয় সরকারের দাবি, বৈধ পথে দেশ ছাড়েননি ভিক্টোরিয়া।

এদিকে, মস্কো থেকে ভিক্টোরিয়ার মা দিল্লির রুশ দূতাবাসে মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ করেছেন। ভিক্টোরিয়ার মোবাইল সুইচড অফ। এদিকে মস্কোতে ভিক্টোরিয়ার মা দিল্লি পুলিশের ফোন রিসিভ করছেন না।

স্ত্রীর বিরুদ্ধে রাশিয়ার (Russia) গুপ্তচর হওয়ার অভিযোগ তুলে মামলা করেন চন্দননগরের যুবক সৈকত বসু। অভিযোগ, স্ত্রী ভিক্টোরিয়া জিগালিনা রাশিয়ার এফএসবি-র (FSB) প্রাক্তন অফিসারের মেয়ে। বিয়ের পর ভারতেই ছদ্মবেশে বসবাস করছিলেন তিনি। বর্তমানে সন্তানকে নিয়ে নিখোঁজ সেই ভিক্টোরিয়া। অভিযোগ, পাড়ি দিয়েছেন রাশিয়ায়। পেশাগত কারণে চিনে দীর্ঘদিন ছিলেন সৈকত বসু। সেখানেই আলাপ ও প্রেম ভিক্টোরিয়ার সঙ্গে। পরে বিয়ে। দেশে ফিরে আসার পর বসু পরিবার জানতে পারে, ভিক্টোরিয়ার বাবার সঙ্গে রাশিয়ার গুপ্তচর সংস্থার সংযোগ ছিল। ধীরে ধীরে সন্দেহ দানা বাঁধে, ভিক্টোরিয়াও সেই সংস্থার সঙ্গে জড়িত।

সৈকতের দাবি, বিয়ের পর থেকেই ফোর্ট উইলিয়ামে যাওয়ার জন্য তাঁকে চাপ দিতেন স্ত্রী। কিন্তু সৈকতের বাবা, প্রাক্তন নৌসেনা অফিসার সমীর বসু সেই প্রস্তাব মেনে নিতে চাননি। এরপর থেকেই সম্পর্কের অবনতি হতে থাকে। সন্তানকে নিজের হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে যান ভিক্টোরিয়া। কিন্তু মামলার রায়ের আগেই তিনি সন্তানকে নিয়ে উধাও হয়ে যান।

বসু পরিবারের আশঙ্কা, ইতিমধ্যেই রাশিয়ায় পৌঁছে গিয়েছেন ভিক্টোরিয়া। সন্তানকে ফিরে পেতে সুপ্রিম কোর্টে আবেদন করেন সৈকত। তাঁর আবেদন, সরকারের হস্তক্ষেপে যেন দ্রুত সন্তানকে ফেরানো হয়। সেই মামলার শুনানিতে এদিন শীর্ষ আদালত (Supreme Court) নিখোঁজ শিশুকে অবিলম্বে খুঁজে বার করে তাঁর বাবার হাতে তুলে দেওয়া নির্দেশ দেয় দিল্লির পুলিশ কমিশনারকে। একই সঙ্গে রুশ নাগরিক ভিক্টোরিয়া ঝিগালিনাকে দেশ ছেড়ে পালাতে দেওয়া যাবে না সে দিকে নজর দিতে বলেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম নির্দেশে এবার সারা দেশে তল্লাশি অভিযান চালানো হবে। সোমবার এই মামলার পরবর্তী শুনানি।
আরও খবরSSC-র নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ! সুপ্রিম কোর্টে মামলা চাকরিপ্রার্থীদের একাংশের

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...