Saturday, June 27, 2026

জন্মদিনে ‘বিশেষ উপহার’ চৈতন্যর, আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে!

Date:

Share post:

আবগারি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Chhattisgarh Former CM Bhupesh Baghel’s Son Chaitanya Baghel Arrested )। শুক্রবার সকালে ভিলাইতে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিয়ে বেশ কয়েক ঘণ্টা তল্লাশি অভিযানের পর চৈতন্যকে গ্রেফতার করেন ইডি (ED) আধিকারিকরা। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে সে রাজ্যে আবগারি ক্ষেত্রে প্রায় ২১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এর সঙ্গে চৈতন্যর সরাসরি যোগাযোগের প্রমাণ মিলতেই জন্মদিনের দিন গ্রেফতার করা হল তাঁকে।

চলতি বছরের মার্চ মাসেও চৈতন্য বাঘেলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তখন সেরকম কোনও প্রমাণ হাতে মেলেনি বলেই জানিয়েছিলেন আধিকারিকরা।এই মামলায় গত জানুয়ারি মাসে গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা কাওয়াসি লাখমাকে। এছাড়া রায়পুরের মেয়রের দাদা আনওয়ার ধেবার, কংগ্রেস নেতা আইজাজ় ধেবার, প্রাক্তন আইএএস অফিসার অনিল টুটেজা সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি ২০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ছেলের জন্মদিনের দিন তাঁর গ্রেফতারি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র কটাক্ষ করেছেন ভূপেশ। তিনি বলেন, “আজ আমার ছেলে চৈতন্যের জন্মদিনে ইডি আমার বাড়িতে তল্লাশি অভিযান চালাল। মোদি -শাহ জন্মদিনের যে উপহার দিয়েছেন, তা বিশ্বের কোনও গণতন্ত্রে কেউ দিতে পারবে না। ধন্যবাদ এই উপহারের জন্য। আমি সারাজীবন মনে রাখব।”

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...