Sunday, April 5, 2026

SSC-র নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ! সুপ্রিম কোর্টে মামলা চাকরিপ্রার্থীদের একাংশের

Date:

Share post:

রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত SSC-এর বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে এবার চূড়ান্ত আইনি লড়াইয়ের পথে চাকরিপ্রার্থীদের একাংশ। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করেছেন। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর।

২৬ হাজার চাকরি বাতিলের পরে, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনেই স্কুল সার্ভিস কমিশন (SSC) নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে সেই বিজ্ঞপ্তি ঘিরে একাধিক প্রার্থী আপত্তি তোলেন। এই নিয়ে তাঁরা কলকাতা হাই কোর্টে মামলাও করেন। তবে বুধবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-এর ডিভিশন বেঞ্চ সেই সব মামলা খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণ, এখন লক্ষ্য হওয়া উচিত দ্রুত শূন্যপদ পূরণ। না হলে পরিস্থিতি আরও জটিল হবে। হাই কোর্ট আরও জানায়, কমিশনের বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই, বরং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়াই কাম্য। আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয়, SSC-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বলবৎ থাকবে এবং তাতে কোনও পরিবর্তন আনা হবে না। এই রায়ে অসন্তুষ্ট হয়ে চাকরিপ্রার্থীদের একাংশ এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন। আরও পড়ুন :‘এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?’ আদালত অবমাননার মামলায় ভর্ৎসনার শিকার চাকরিপ্রার্থীরা

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...