Thursday, June 25, 2026

অসমে বাঙালি বিদ্বেষ সব মাত্রা ছাড়িয়েছে: প্রতিরোধের বার্তা মমতার

Date:

Share post:

বাঙালিদের চিহ্নিত করে হেনস্থা, ডিটেনশন ক্যাম্পের ঢোকানোর ঘটনায় অসমের সঙ্গে আর কোনও বিজেপি রাজ্যই পাল্লা দিতে পারেনি। নিজেদের অস্তিত্ব রক্ষায় বাঙালিদের সেখানে প্রাণও দিতে হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) নিজে বাঙালিদের চিহ্নিত করে বিদেশি তকমা লাগানোর বার্তা দিয়েছেন। কাজেও তেমনটাই করেছেন। মাত্রা ছাড়ানো বাঙালি বিদ্বেষ নিয়ে এবারা অসমকে তোপ বাংলার মুখ্যমন্ত্রীর (Chief Minister)। অসমের (Assam) বিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটি বাঙালির পাশে দাঁড়ানোর বার্তা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)।

অসমের বিদ্বেষকে মাত্রা ছাড়ানো বলে তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, দেশের দ্বিতীয় সর্বাধিক কথিত ভাষা বাংলা, অসমেও দ্বিতীয় সর্বাধিক কথিত ভাষা। যে মানুষজন অন্য ভাষা ও ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান করে নিজেদের মাতৃভাষাকে সম্মানের সঙ্গে তুলে ধরার জন্য নিপীড়ন সহ্য করছেন, তাঁদের হুমকি দেওয়া বৈষম্যমূলক আচরণ ও সংবিধান বিরোধী।

আরও পড়ুন: বৈধ নথি সত্ত্বেও বাংলাদেশি তকমা, মহারাষ্ট্রে আটক রানাঘাটের যুবকরা, সোশ্যাল মিডিয়ায় সরব TMC

সেই সহনশীল মানুষদের প্রতি সম্মান জানিয়ে তাঁদের প্রতিরোধের ডাক দেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর আহ্বান, অসমে বিজেপির বিভেদের রাজনীতি সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে এবং অসমের মানুষ প্রতিরোধ গড়ে তুলবেই। আমি প্রতিটি নির্ভীক মানুষের পাশে দাঁড়াই যাঁরা নিজেদের ভাষার সম্মান, নিজেদের পরিচয় এবং প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য লড়াই চালাচ্ছেন।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...