Monday, March 16, 2026

রাম আসলে বামেরই রেপ্লিকা: এতদিনে বুঝলেন রাহুল!

Date:

Share post:

লোকসভা থেকে পুরসভা, পঞ্চায়েতের ভোটে বাংলার বামেদের ভোট ক্রমশ রামের ভোট ব্যাঙ্ক ভরিয়েছে, যা পরিসংখ্যানেই প্রমাণিত। তা সত্ত্বেও কংগ্রেসের সমর্থন সব সময় রয়ে গিয়েছে সেই বামেদের দিকেই। বারবার নির্বাচনে কংগ্রেস কেন্দ্রীয় কমিটির নির্দেশে বাম-কংগ্রেস জোটই (Congress-Left alliance) যেন বাংলার রাজনীতির সত্য হয়ে দাঁড়িয়েছে। যার সাম্প্রতিক প্রমাণ নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচন, যেখানে বাম-কংগ্রেস জোট হিসাবেই লড়েছে। এতদিনে ঘুম ভেঙে হঠাৎ রাহুল গান্ধী (Rahul Gandhi) দাবি করলেন, আদর্শগতভাবে আরএসএস (RSS) ও বামেরা একই আসনে। তাঁর বিচারে সেই আদর্শগত কারণেই তাঁর লড়াই আরএসএস ও সিপিআইএম-এর (CPIM) সঙ্গে।

বাংলায় বামেদের সঙ্গে জোটের ঘোঁট পাকানো কংগ্রেস কেরালায় (Kerala) আবার বাম বিরোধী। আর সেখানেই সিপিআইএম-এর সঙ্গে একই আসনে আরএসএস-কে দেখতে পেয়ে চোখ খুলল কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতার। কেরালার (Kerala) কোট্টায়ামে রাহুল দাবি করেন, আমার লড়াই আরএসএস (RSS) ও সিপিআইএম-এর (CPIM) সঙ্গে এবং আদর্শের জায়গা থেকে তাদের সঙ্গে লড়াই করি।

রাহুল দাবি করেন, এই দুই দলের মধ্যে মিল তারা কেউ সাধারণ মানুষের কথা ভাবে না। মানুষের অনুভূতির সঙ্গে কোনও যোগ নেই আরএসএস ও সিপিআইএম-এর, দাবি রাহুলের (Rahul Gandhi)। এই একই কথা বারবার বাংলায় তৃণমূল কংগ্রেস বলে এসেছে। ৩৪ বছর ধরে বাংলার মানুষের কথা না ভেবে যেভাবে অপশাসন চালিয়েছিল সিপিআইএম, তার বিরুদ্ধেই সোচ্চার তৃণমূল। অথচ এতদিন সেই কথা অগ্রাহ্য করেই বাংলায় দিব্বি সিপিআইএম-এর সঙ্গে জোট বেঁধে চলেছে কংগ্রেস।

আচমকা বামেদের এভাবেই আরএসএস-এর পাশে বসালেন কংগ্রেস নেতা। বাংলায় বারবার তৃণমূল কংগ্রেস যে সত্যি তুলে ধরেছিল, এবার সেই সত্যি কী সত্যিই উপলব্ধি করলেন রাহুল গান্ধী, যদিও সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। নিছক কেরালার মাটি থেকে বাম বিরোধিতা করার জন্যই কী রাহুল এই মন্তব্য করেছিলেন, তা নিয়েও প্রশ্ন থাকছে। না কি বাস্তবেই সিপিআইএম-এর সঙ্গে একসঙ্গে পথ চলার পরে এই উপলব্ধি হল কংগ্রেস সাংসদের, তা নিয়েও প্রশ্ন থাকছে।

আরও পড়ুন: ২১ শে জুলাইয়ের প্রস্তুতি: শহর ঘুরে দেখলেন পুলিশ কমিশনার

যদিও বাস্তবে রাহুল গান্ধী যেভাবে আরএসএস ও সিপিআইএম-এর আদর্শকে যে একই আসনে বসিয়েছেন, সেই অবস্থানে তিনি স্থির না থাকলে আদতে লজ্জায় মুখ পুড়বে কংগ্রেসেরই। ইতিমধ্যেই সিপিআইএম-এর পক্ষ থেকে আরএসএস-এর সঙ্গে কংগ্রেসের মিল তুলে ধরে খোঁচা দেওয়া শুরু হয়েছে। সিপিআইএম-এর দাবি, কেরালায় কংগ্রেস আরএসএস-এর সুরেই কথা বলে। দুটি দলই সাম্যবাদের বিরুদ্ধে কথা বলে। এমনকি সিপিআইএম-এর বার্তায় স্পষ্ট কেরালায় পা দিলেই রাহুল গান্ধী আরএসএস-এর সঙ্গে সম-মানসিকতার হয়ে যান। অর্থাৎ কেরালার বাইরে যে কংগ্রেসের বাম বিরোধিতা খাটবে না, তেমন ইঙ্গিতও রয়েছে সিপিআইএম-এর জবাবে।

spot_img

Related articles

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...