Saturday, March 14, 2026

ম্যাঞ্চেস্টার টেস্টে নামার আগে আকাশদীপের চোটে চিন্তায় ভারত

Date:

Share post:

আর মাত্র তিন দিন বাকি, এরপরই ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু সেই ম্যাচে নামার আগেই চোট নিয়ে বেশ চিন্তায় পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আকাশদীপ (Akashdeep) এবার চোটের কবলে পড়েছেন। পুরনো একটা চোটই ফের সমস্যায় ফেলেছে আকাশদীপকে (Akashdeep)। একইসঙ্গে চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্টও। ম্যাচের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন কিনা সেই নিয়েই এখন জল্পনা তুঙ্গে।

তৃতীয় টেস্টে যদিও সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি আকাশদীপ (Akashdeep)। কিন্তু দ্বিতীয় টেস্টে তাঁর ঝুলি ছিল উইকেটে পূর্ণ। জসপ্রীত বুমরাহ, সিরাজের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন অবশ্য তৃতীয় টেস্টে। কিন্তু চতুর্থ টেস্টের আগে আকাশদীপের চোট গম্ভীর (Gautam Gambhir), গিলের (Shubman Gill) চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট। যদিও তাঁকে সারিয়ে তোলার জোরকদমে চেষ্টা শুরু হয়ে গিয়েছে। কিন্তু শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

শোনা যাচ্ছে এই টেস্টে বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। কিন্তু ভারতের এই সিরিজে টিকে থাকতে হলে ম্যাঞ্চেস্টার টেস্ট জেতাটা সবচেয়ে জরুরী। সেখানেই আকাশদীপের চোটটা বেশ চিন্তা বাড়াতে শুরু করেছে। যদি একান্তই আকাশদীপ খেলতে না পারে সেই জায়গায় অর্শদীপকে সিংকে দেখা গেসে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট আকাশদীপকে সারিয়ে তোলার জন্য যুদ্ধকালীন তৎপরতা দেখা দিয়েছে। আগামী ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার

spot_img

Related articles

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...