Tuesday, March 17, 2026

শুভেন্দুর পাল্টা! দিলীপের খড়গপুরের শহিদ স্মরণকে খোঁচা তৃণমূলের

Date:

Share post:

দিলীপ ঘোষের বিজেপিতে বর্তমান অবস্থান কী? খবরে ভেসে থাকা দিলীপ প্রতিদিন যে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তার খানিকটা স্পষ্ট করল তার দলই। যে খড়গপুর (Kharagpur) কেন্দ্র থেকে দিলীপকে সরিয়ে দুর্গাপুরে প্রার্থী করে লোকসভা নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছিল, সেই খড়গপুরে ফের কর্মসূচির দায়িত্বে দিলীপ। রাজ্য নেতৃ্ত্বে এটাই দিলীপের জবাব তাঁর বিরোধীদের। যদিও মুখে সে কথা বলা বারণ। তাই তৃণমূলকে শিখণ্ডি করে শহিদ স্মরণের ঘোষণা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। অন্যদিকে, প্রকৃত শহিদদের ভুলে তৃণমূলের শহিদ তর্পণকে খাটো করে দেখাতে বিরোধী দলনেতা যে নক্কারজনক পন্থা নিয়েছে তাকে কটাক্ষ তৃণমূলের।

বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাতের পরে মুখে কুলুপ পড়েছে দিলীপ ঘোষের। তবে দলীয় দায়িত্বে ফিরেছেন তিনি। সোমবার তিনি খড়গপুরে বিজেপির শহিদদের নামে তর্পণ করার কর্মসূচি রেখেছেন। আখেরে তা যে শুভেন্দু অধিকারিকে (Suvendu Adhikari) পাল্টা জবাব দিতে তা স্পষ্ট করে দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দিলীপ ঘোষের কর্মসূচি বিতর্কে কুণালের জবাব, দিলীপ ঘোষের কহিঁপে নিগাহে কহিঁপে নিশানা। দিলীপ বাবুর রাগ শুভেন্দুবাবু, সুকান্তবাবুর জন্য। ওনাকে দেখাতে হবে উনি কাজ করছেন। কিন্তু ওনার মনের মধ্যে রাগ সুকান্ত-শুভেন্দুদের (Sukanta Majumder, Suvendu Adhikari) উপর। তাই কহিঁপে নিগাহে কহিঁপে নিশানা করে উনি তৃণমূলের নামটা ছুঁয়ে যান।

তার কারণ হিসাবে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ছবিও স্পষ্ট করে দেন কুণাল। তিনি বলেন, বুঝতে হবে ওনাকে সরিয়েছে যারা, সেই সুকান্ত (Sukanta Majumder), শুভেন্দুর (Suvendu Adhikari) জন্য উনি রাজ্য সভাপতির পদ হারিয়েছেন। সর্বভারতীয় সহ সভাপতি – সরিয়ে দিয়েছে। যেখানকার সাংসদ সেখান থেকে সরিয়ে দিয়ে হারিয়ে দিয়েছে। দলের বিরুদ্ধে বললে ডাক পাচ্ছে না।

আরও পড়ুন: গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে করুণাময়ী: কর্মীদের ব্যবস্থাপনার তদারকিতে অভিষেক

বাস্তবে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কে বড় তার প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবারই উত্তরবঙ্গে শহিদ স্মরণ অনুষ্ঠান করবেন বিরোধী দলনেতা। তৃণমূলের শহিদ তর্পণকে হাইজ্যাক করার মধ্যে দিয়ে শুভেন্দুর খবরে ভেসে থাকাকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, কেন্দ্রের বিরুদ্ধে ওঠা প্রশ্ন গুলোর উত্তর ওনার কাছে নেই। তাই এসব করা। শহিদ তর্পণের যদি কেউ পাল্টা কর্মসূচি দেখে তার মানে তারা শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে না।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...