Friday, April 3, 2026

রবিবাসরীয় বলিউডে নক্ষত্র পতন, প্রয়াত ‘ডন’ পরিচালক চন্দ্র বারোট

Date:

Share post:

দীর্ঘ রোগভোগের পর রবিবার সকালে প্রয়াত বর্ষীয়ান বলিউড পরিচালক চন্দ্র বারোট (Director Chandra Barot Passes Away )। ৮৬ বছরের পরিচালক বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তাঁর মৃত্যুর খবর আসে। তাঁর স্ত্রী জানিয়েছেন, সাত বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসের সমস্যায় ভুগছিলেন পরিচালক। একাধিকবার হাসপাতাল বদল করতে হয় তাঁকে। অবশেষে শেষ হল লড়াই। শোকপ্রকাশ বলিউডের।

টিনসেল টাউনে চন্দ্র বারোট মানেই বলিউডি নস্টালজিয়ায় ‘ডন কো পকড়না মুশকিল হি নহি, নামুমকিন হ্যায়’ ডায়ালগ। সাতের দশকে অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ (Don) ছবির এই সংলাপ ২০২৫ সালেও জন্য চূড়ান্ত জনপ্রিয়। কিন্তু এই সিনেমা বানানো সহজ ছিল না। সে সময়ের তাবড় অভিনেতারা দেব আনন্দ, ধর্মেন্দ্র, জিতেন্দ্র— ফিরিয়ে দিয়েছিলেন প্রয়াত পরিচালককে। কিন্তু শেষমেষ বিগ বি রাজি হন। আর তারপর তৈরি হয় ইতিহাস। চন্দ্রের একটি উল্লেখযোগ্য কাজ হল বাংলা ছবি ‘আশ্রিতা’।অবাঙালি হয়েও বাঙালি মননকে সুন্দর ভাবে পর্দায় তুলে ধরেছিলেন তিনি। অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়ের (Actress Mithu Mukherjee) ফিল্মি ক্যারিয়ার অন্যতম সেরা সিনেমা এটি। ‘ডন’-এর আগে ‘পূরব ঔর পশ্চিম’, ‘ইয়াদগার’, ‘শোর’, ‘রোটি কাপড়া ঔর মকান’-এর মতো জনপ্রিয় ছবির সহকারী পরিচালক হিসাবে কাজ করেন বারোট। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড ও টলিউডের কলাকুশলীরা।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...