Monday, April 6, 2026

মাঝসমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন! ইন্দোনেশিয়ার দুর্ঘটনায় মৃত ৫

Date:

Share post:

ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপের কাছে মাঝ সমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন! আতঙ্কিত যাত্রীরা। প্রাণ বাঁচাতে মরিয়া ঝাঁপ জলে (passengers jumped into sea as massive fire in Indonesia)। ইতিমধ্যেই পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। রবিবার ৩০০ জন যাত্রী নিয়ে কেএম বার্সিলোনা ফাইভ জাহাজ উত্তর সুলায়েসি প্রদেশের রাজধানী মানাডোর দিকে যাওয়ার সময় অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ।

ইন্দোনেশিয়ার স্থানীয় সময় অনুসারে রবিবার দুপুর দেড়টা নাগাদ জাহাজটিতে আগুন ধরে যায়। উপরের ডেকগুলি দাউদাউ করে জ্বলতে শুরু করে। জাহাজের এক যাত্রী গোটা ঘটনাটি ফেসবুকে লাইভ স্ট্রিমিং করেছেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, আতঙ্কিত যাত্রীরা লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। ইন্দোনেশিয়ার সমুদ্র নিরাপত্তা সংস্থা ‘বাকামলা’র তরফের জানানো হয়েছে এখনও পর্যন্ত ২৮৪ জনকে উদ্ধার করা গেছে। উদ্ধার হওয়া যাত্রীদের অভিযোগ প্রায় ঘণ্টাখানেক লাইফ জ্যাকেট পরে জলে ভেসে থাকার পর নৌসেনার তাঁদের উদ্ধার করতে আসে।পরে তিনটি জাহাজ যাত্রীদের সুরক্ষিতভাবে গন্তব্য পৌঁছে দিতে ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা তা স্পষ্ট নয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...