Saturday, March 14, 2026

চতুর্থ টেস্টের আগে উইকেটকিপিং গ্লাভসে ঋষভ পন্থ

Date:

Share post:

একের পর এক চোটের ধাক্কায় ভারতীয় দল যখন জর্জরিত, সেই সময় খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ম্যাচের দুদিন আগে হঠাৎই উইকেটকিপার গ্লাভস হাতে মাঠে নেমে পড়লেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই শুরু হয়ে গিয়েছে গুঞ্জনও। তবে কি ভারতীয় দলের উইকেটকিপার হিসাবেব ঋষভ পন্থকেই (Rishabh Pant) দেখা যেতে চলেছে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে! তবে ধ্রুব জুরেল (Dhruv Jurel) খেলবেন কিনা সেটা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।

গত রবিবার বৃষ্টির জন্য প্রস্তুতি সারতে পারেনি ভারতীয় দলের ক্রিকেটাররা। তবে সোমবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। সেখানেই উইকেট কিপিং গ্লাভস হাতে দেখা গিয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। আর সেটাই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছে। চোটের কারণে তৃতীয় টেস্টে ব্যাটিং করলেও উইকেটকিপিং করতে পারেননি ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে ভারতীয় দলের হয়ে উইকেট কিপিং করেছিলেন ধ্রুব জুরেল।

চতুর্থ টেস্ট শুরুর আগে থেকেই ঋষভ পন্থকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা। শোনা যাচ্ছিল এই ম্যাচেও নাকি শুধুমাত্র ব্যাটিং করতেই দেখা যাবে ঋষভ পন্থকে। সেই নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে বেশ সমালোচনাও শুরু হয়েছিল। এমনকি প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী তো বলেই ফেলেছলেন যে উইকেটকিপিং না করলে ঋষভ পন্থের এই ম্যাচ খেলাই উচিৎ নয়।

যদিও ঋষভ খেললে যে এই ম্যাচে ধ্রুব জুরেলের খেলার সম্ভাবনা একেবারেই নেই এমনটা কিন্তু নয়। কারণ এই ম্যাচে করুণ নায়ারকে না খেলানোর পথেই হাঁটতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ ঋষভ পন্থের পাশাপাশি ধ্রুব জুরেলকেও ভারতীয় দলের জার্সিতে দেখা গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...