Monday, March 16, 2026

“আমাদের মুখ খোলাবেন না”, কর্নাটকের জমি দুর্নীতি মামলায় ইডির ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

ফের একবার আদালতের কাছে ভর্ৎসিত ইডি(ED)। সোমবার কর্নাটকের জমি দুর্নীতি মামলায় ইডির ভূমিকা নিয়ে রীতিমত উষ্মা প্রকাশ করল সুপ্রিম কোর্ট। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার স্ত্রী বিএম পার্বতী ও রাজ্যের মন্ত্রী বৈরথী সুরেশকে পাঠানো সমনের বৈধতা চ্যালেঞ্জ করে ইডির করা আবেদন সোমবার খারিজ করে দেয় শীর্ষ আদালত(Supreme Court)। রাজনৈতিক যুদ্ধে কেন ইডি নিজেদের ব্যবহৃত হতে দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলল প্রধান বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। শুধু তাই নয়, এদিন কেন্দ্রের আইনজীবীকে রীতিমত সতর্ক করে দিয়ে তিনি বলেন, “আমাদের মুখ খোলাবেন না। মুখ খোলালে আমরা ইডির বিরুদ্ধে কিছু কড়া কথা বলতে বাধ্য হব।”

সোমবার এই মামলার শুনানি চলাকালীন ইডির আইনজীবী, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে উদ্দেশ করে প্রধান বিচারপতি আরো বলেন, “দুর্ভাগ্যবশত, মহারাষ্ট্রে আমার কিছু অভিজ্ঞতা আছে। এখন আর গোটা দেশে এই হিংসা ছড়াবেন না। রাজনৈতিক লড়াই ভোটের ময়দানেই লড়তে দিন। আপনারা কেন ব্যবহৃত হচ্ছেন?”

প্রসঙ্গত, মায়সুরু নগরোন্নয়ন নিগম (MUDA)-এর জমি দুর্নীতি মামলায় কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতী ও তাঁর শ্যালক মল্লিকার্জুনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জমি দুর্নীতির। অভিযোগ ছিল, মায়সুরুর অভিজাত এলাকায় পার্বতীর নামে ১৪টি জমি বরাদ্দ করানো হয় বেআইনিভাবে। রাজ্যপালের অনুমতিতে ইডি এই মামলার তদন্ত শুরু করে। চলতি বছরের মার্চ মাসে কর্নাটক হাই কোর্ট(Karnataka High Court) মুখ্যমন্ত্রীর স্ত্রী পার্বতী ও মন্ত্রী বৈরথী সুরেশের বিরুদ্ধে ইডির পাঠানো সমন খারিজ করে দেয়। সেই আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল ইডি।

সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, কর্নাটক হাই কোর্টের পর্যবেক্ষণে কোনও ত্রুটি নেই, তাই মামলাটি খারিজ করা হচ্ছে। শুনানি শেষে প্রধান বিচারপতি গবই বলেন,“আমাদের কঠোর মন্তব্য না করানোর জন্য অতিরিক্ত সলিসিটর জেনারেলকে ধন্যবাদ জানানো উচিত।”

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...