Friday, June 26, 2026

জব্দ হবে, স্তব্ধ হবে: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে নয়া স্লোগান বেঁধে দিলেন তৃণমূল সভানেত্রী

Date:

Share post:

তৃণমূলের মেগা সমাবেশ থেকে কোনও না কোনও স্লোগান বেঁধে দেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারও তার ব্যতিক্রম হল না। সোমবার, ধর্মতলায় শহিদ শ্রদ্ধাঞ্জলির মঞ্চ থেকে দলনেত্রীর স্লোগান (Slogan)- “জব্দ হবে, স্তব্ধ হবে“।

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের শহিদ তর্পণকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উন্মাদনা ছিল তুঙ্গে। পাহাড় থেকে জঙ্গলমহল- সব জেলার তৃণমূলের কর্মী-সমর্থকরা আসেন কলকাতাতে। লক্ষ্য একটাই একুশের মঞ্চে মমতা-অভিষেকের ভাষণ শোনা। শহিদ দিবসের মঞ্চ থেকে কী বার্তা দেন মমতা তাকে হাতিয়ার করেই আগামী দিনে ময়দানে লড়াইয়ের রসদ পাবেন তাঁরা। সেইমতোই এদিন বক্তব্য রাখন তৃণমূল সুপ্রিমো। দিলেন নতুন স্লোগানও।

২০১১-র আগে এই মমতা বন্দ্যোপাধ্যায়ই স্লোগান (Slogan) তোলেন ‘বদলা নয়, বদল চাই’। ক্ষমতায় আসার পরে , সেই কথা অক্ষরে অক্ষরে মেনে চলে তৃণমূল। সেই কথা উল্লেখ করে এদিন একুশের মঞ্চ থেকে তিনি বলেন, “এখান থেকেই বলেছিলাম বদলা নয়, বদল চাই। এ বার বলছি, ‘জব্দ হবে, স্তব্ধ হবে।’ একই সঙ্গে মমতা জানান, “তৃণমূলের দর্শন, বিজেপি-বাম বিসর্জন। বাকিটা নির্বাচনের সময় বুঝিয়ে বলব।”
আরও খবরবাংলা ভাষার উপর আক্রমণ: ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক মমতার, সংসদে বাংলায় ভাষণ দেবেন অভিষেকরা

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...