Saturday, April 11, 2026

শহিদ দিবসের মিছিলে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের হাওড়া জেলার নেতৃত্বরা

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের (TMC) সোমের সমাবেশে (২১ জুলাই) রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক মানুষ যোগদান করেন। সেই তালিকায় ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের হাওড়া জেলার নেতৃত্বরাও। যারা মূলত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া সদর, হাওড়া রুরাল এলাকা, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ,পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর,বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম থেকে এসে হাওড়া ময়দানে জড়ো হন। প্রত্যেক সাংগঠনিক জেলা সভাপতি ও রাজ্য কমিটির সদস্যদের নেতৃত্বে প্রায় ১০ হাজার শিক্ষক হাওড়া ময়দান থেকে ধর্মতলার দিকে রওনা দেন।

শহিদ দিবস উপলক্ষে শিক্ষাসেলের চেয়ারম্যান অধ্যাপক ব্রাত্য বসুর (Bratya Basu) নির্দেশে এই মিছিলের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি বনশ্রী তলাপাত্র, সঞ্চিতা বর্মন মুখোপাধ্যায়, বনানী কীর্তনীয়া, দীপা মিত্ররা। পূর্ব বর্ধমান জেলা নেতৃত্ব অতনু নায়েক এবং শ্রীরামপুর হুগলি জেলা থেকে শুভেন্দু গড়াইও ঐতিহাসিক একুশের সমাবেশের পদযাত্রায় অংশ নেন।

Related articles

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে...

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...

আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর মিথ্যে কারচুপি দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata...

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...