Wednesday, April 8, 2026

জেলা সফরে ভাষা-সন্ত্রাসের প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী, বীরভূম থেকে শুরু

Date:

Share post:

কেন্দ্রের বিজেপি সরকারের প্ররোচনায় ডবলইঞ্জিন রাজ্যগুলিতে বাংলা ভাষীদের উপর লাগাতার অত্যাচার নিপীড়ন এবং তাদের বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। সোমবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তিনি জানিয়েছেন, ২৭ জুলাই থেকে রাজ্যজুড়ে এর বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল। মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, এই প্রতিবাদ কর্মসূচি ছাড়াও তিনি যেখানে যেখানে জেলা সফরে যাবেন সেখানেই বাংলা ভাষার উপর সন্ত্রাসের প্রতিবাদে মিছিল করবেন। ২৭ এবং ২৮ জুলাই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে বীরভূম যাবেন মমতা। সেখানেও একই ধরনের কর্মসূচি নেওয়া হবে।

২৭ তারিখ নানুর দিবসেই বীরভূম (Birbhum) যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে জয়দেবে অজয় নদের উপর সেতুর উদ্বোধন করবেন তিনি। স্থানীয়দের দাবি মেনে বীরভূম ও পশ্চিম বর্ধমানের দুই খ্যাতনামা সাধক শিল্পী কবি জয়দেব ও নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের নাম অনুসারে সেতু নাম ‘জয়দেব-নীলকণ্ঠ সেতু’ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু সেতুর উদ্বোধন নয়, পশ্চিম বর্ধমানের জেলাশাসক অফিস ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ভবনের উদ্বোধনও হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে।

এদিন মুখ্যমন্ত্রী জানান, ২৭ এবং ২৮ জুলাই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে বীরভূম যাবেন। সেখানেও একই ধরনের কর্মসূচি নেওয়া হবে।
আরও খবরঅসংবিধানিক-বেআইনি: বাংলায় বিষয়ে ডবলইঞ্জিন সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠলেন মমতার

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...