Friday, April 3, 2026

রশিদ, দিমি, ক্রেসপোদের নিয়েই ডুরান্ডে যাত্রা শুরু করছে ইস্টবেঙ্গল

Date:

Share post:

অচেনা প্রতিপক্ষ। ডুরান্ডের (Durand Cup) প্রথম ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল (Eastbengal) কী চাপে রয়েছে। সোজাসাপ্টা উত্তর অস্কার ব্রুজোর। তাদের কাঁধে দায়িত্ব রয়েছে ঠিকই, কিন্তু একেবারেই কোনওরকম চাপে নেই ইস্টবেঙ্গল। বুধবার যুবভারতীতে উদ্বোধন ডুরান্ড কাপের। সেখানেই কার্যত পূর্ণশক্তি নিয়ে মাঠে নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। বিদেশিও বাছা হয়ে গিয়েছে অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon)। গত মরসুমের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এই মরসুমে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য লাল-হলুদ শিবিরের হেডস্যারের।

ডুরান্ড কাপে যখন বেশিরভাগ দলই নাম তুলে নিয়েছে, সেইসময় ইস্টবেঙ্গল নামছে সম্পূর্ণ শক্তি নিয়ে। কোন কোন বিদেশি খেলবে ইস্টবেঙ্গলের (Eastbengal)। মাঠে নামার আগেই কার্যত ঘোষণা করে দিলেন ইস্টবেঙ্গলের কোচ। দিমিত্রি দিয়ামনতাকোসের ওপর যেমন আক্রমণের ভার থাকবে। তেমনই থাকবেন মাঝমাঠে সওল ক্রেসপো (Saum Crespo)। কেভিনকে নিয়ে ভাবনা থাকলেও প্রথম ম্যাচে নতুন বিদেশিদের মধ্যে অভিষেক হতে চলেছে রশিদেরই (Rashid)।

সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। অচেনা প্রতিপক্ষ থেকে সেই দল নিয়ে কারোরই সেভাবে ধারণা নেই। তবে অস্কার (Oscar Bruzon) কিন্তু প্রস্তুত। তিনি জানাচ্ছেন, “আমাদের ওপর কোনওরকম চাপই নেই। আগামীকালের ম্যাচে কী করতে হবে তা আমার দলের সকলেই জানেন। গত মরসুমে কী হয়েছিল আমরা সকলেই জানি। সমর্থকদের আমাদের থেকে কি প্রত্যাশা রয়েছে তা নিয়েও বেশ ওয়াকিবহাল রয়েছি আমরা। মাঠে নেমে কী করব সেটাও জানি। ইস্টবেঙ্গলকে এবার লড়াইয়ে ফেরানোরই লক্ষ্যে রয়েছি”।

ছবিঃ দেবস্মিত মুখোপাধ্যায়

যদিও এই ম্যাচে ইস্টবেঙ্গল পাচ্ছে না সৌভিক চক্রবর্তীকে। হ্যামস্ট্রিংয়ে চোট থাকার ফলে প্রথম ম্যাচে তাঁকে ছাড়াই খেলতে হবে লাল-হলুদ ব্রিগেডকে। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই জিততে পারে কিনা সেটাই দেখার।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...