Friday, April 3, 2026

সিরিজ চলার মাঝেই স্টোকসদের শিবিরে মেন্টার স্কীল কোচ গিলবার্ট

Date:

Share post:

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলার মাঝেই চমক ইংল্যান্ড (England Cricket Team) শিবিরে। না তাদের প্রথম একাদশে কোনও পরিবর্তন নয়। ইংল্যান্ড কোচিং স্টাফেই এবার পরিবর্তন। মেন্টার স্কীল কোচ নিয়ে এলেন বেন স্টোকসরা (Ben Stokes)। ভারতের বিরুদ্ধে শেষ দুটো টেস্ট যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই ব্রিটিশ শিবিরে এবার মেন্টাল কন্ডিশনিং কোচ গিলবার্ট এনোকা (Gilbert Enoka)। ভারতের বিরুদ্ধে কোনওরকম খামতি রাখতে নারাজ বেল স্টোকস অ্যান্ড কো।

শেষ টেস্টে খারাপ পরিস্থিতিতে থাকলেও শেষ মুহূর্তে ম্যাচে ফিরেছিল ইংল্যান্ড এবং জয়ের চওড়া হাসি ফুটেছিল ব্রিটিশ ক্রিকেটারদের মুখেই। ক্রীড়াক্ষেত্রে গিলবার্টের (Gilbert Enoka) বহু সাফল্য রয়েছে। ক্রিকেটারদের মানসিকভাবে আরও চাঙ্গা করার জন্যই নাকি এই ব্যবস্থা করেছেন ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। এর আগেই ক্রীড়াক্ষেত্রে দেখা গিয়েছে গিলবার্টকে।

রাগবীতে অল ব্ল্যাকস শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন গিলবার্ট এনোকা। দীর্ঘ দুই দশক তাদের সঙ্গে কাজ করেছেন এই মনোবিদ। তাঁর সময়ই পরপর দুবার রাগবী বিশ্বকাপও জিতেছিল অল ব্ল্যাকস বাহিনী। সাফল্যের খোঁজে এবার সেই গিলবার্টেই ভরসা করছে ইংল্যান্ড। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তবে আর দেরী করতে চাইছেন না বেন স্টোকসরা। ভারতের বিরুদ্ধে এই সিরিজ দিয়েই গিলবার্টের সঙ্গে কাজ শুরু ব্রিটিশ বাহিনীর।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...