Sunday, June 14, 2026

বিজেপি বিধায়ক-পুত্রের কেচ্ছা ফাঁস! লাগাতার ধর্ষণের অভিযোগ, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

বিজেপি-র (BJP) পুরো নাম বলাৎকারী জনতা পার্টি। কর্ণাটকে (Karnataka) বিজেপির (BJP) একের পর এক নেতার বিরুদ্ধের ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ। ‘মোদি কা পরিবার’ মানেই দেশের নারীদের এক ভয়ানক আতঙ্ক। এবার কর্ণাটকে বিজেপি (BJP) বিধায়ক প্রভু চৌহানের (Prabhu Chauhan) ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা। বিজেপিকে একহাত নিয়ে তীব্র নিন্দা করছে তৃণমূল কংগ্রেস।

নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছিল। তারপরেই জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হন প্রভু-পুত্র প্রতীক চৌহান (Prateek Chauhan)। যৌনতায় লিপ্ত না হলে বিয়ে ভাঙার হুমকিও দিতেন তিনি। এরপর এক একটি শহরে ঘুরতে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন প্রতীক। বাধ্য হয়েই সঙ্গমে লিপ্ত হতেন নির্যাতিতা। কয়েক দিন আগেই প্রতীকের পরিবারের সঙ্গে বিয়ের পাকা কথা বলতে যান তরুণীর পরিবার।‌ সেখানে প্রতীকের পরিবার জানায়, এ বিয়ে হবে না। কোনও মতেই প্রতীকের বিয়ে তাঁরা দেবেন না। এমনকী কোনও পুলিশি পদক্ষেপেও তার সম্ভব নয়। পরিবারের সুর বদলে যাওয়ায়, চরম অপমানিত হয় তরুণীর পরিবার। অবশেষে মহিলা থানায় বিজেপি বিধায়কের ছেলে প্রতীকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

এর নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে,”বেটি বাঁচাও, বেটি পড়াও
বলাৎকারী জনতা পার্টির হাত থেকে বেটিকে বাঁচাও
প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে একাধিক ধর্ষণ, যৌন নিপীড়ন ও ভয় দেখানোর অভিযোগ
মুনিরত্ন নাইডু দুই বছর ধরে এক ৪০ বছর বয়সী মহিলাকে ধর্ষণ করেছেন
অরুণ কুমার পুথিলার বিরুদ্ধে ৪৭ বছর বয়সী এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ
বিজেপি বিধায়ক প্রভু চৌহানের ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা
কর্ণাটক রাজ্যের বিজেপির একের পর এক নেতা ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে জড়াচ্ছেন। নরেন্দ্র মোদী কার্যত নিজের দলের নেতাদের মহিলাদের উপর অত্যাচার করার ছাড়পত্র দিয়েছেন। ‘মোদী কা পরিবার’ মানেই এ দেশের মা-বোনেদের জন্য এক ভয়ানক আতঙ্ক।”

Related articles

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...