Monday, April 27, 2026

১১ দিন আগে ইস্তফার দাবি ওড়ান: কেন সরে গেলেন ধনকড় স্পষ্ট মোদির ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্টে

Date:

Share post:

সারাদিন রাজ্যসভায় স্বাভাবিকভাবেই সামলেছিলেন সদনের অধিবেশন। সন্ধ্যায় আচমকা ইস্তফা! জগদীপ ধনকড়ের এই সিদ্ধান্তের পর শুরু হয়েছে একাধিক রাজনৈতিক জল্পনা। আর সেখানে উঠে এসেছে ধনকড়ের নিজের দেওয়া মাত্র ১১ দিন আগের একটি বার্তা। যেখানে সময়ের আগে ইস্তফার দাবি উড়িয়ে ছিলেন তিনি নিজেই। রাষ্ট্রপতি (President of India) তাঁর ইস্তফা গ্রহণ করার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) টুইটে তাঁকে যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তাতেই ইঙ্গিত, রাজনৈতিক চাপে সরে যেতে হয়েছে উপরাষ্ট্রপতি (Vice-president) ধনকড়কে। উপরাষ্ট্রপতির আকস্মিক ইস্তফার সিদ্ধান্তের আসল কারণ কী, জানতে চেয়ে মঙ্গলবার উত্তাল রাজ্যসভা (Rajyasabha)।

১০ জুলাই গুরু পূর্ণিমার দিন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (JNU) অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। নিজের বক্তব্যে সেদিন তিনি জানিয়েছিলেন, আমি সঠিক সময়েই অবসর গ্রহণ করব। অগাস্ট ২০২৭। সেই সঙ্গে যোগ করেছিলেন, নির্ভর করছে ঐশ্বরিক হস্তক্ষেপের উপর। কোথাও উল্লেখ ছিল না ইস্তফা দেওয়ার কথা। তবে, এই ঐশ্বরিক হস্তক্ষেপ বলতে তিনি কী বুঝিয়েছিলেন, তা এখন বড় প্রশ্ন।

মাত্র ১১ দিন আগে যে উপরাষ্ট্রপতি ইস্তফার দাবি নাকচ করেছিলেন ধনকড়, কেন তিনি মঙ্গলবার ইস্তফা (resignation) দিলেন, প্রশ্ন বিরোধীদের। তারপরই ইঙ্গিতপূর্ণ পোস্ট নরেন্দ্র মোদির (Narendra Modi)। মোদি সেখানে স্পষ্ট জানিয়েছেন, জগদীপ ধনকড় বিভিন্নভাবে দেশকে সেবা করার যথেষ্ট সুযোগ পেয়েছেন, যার মধ্যে একটি ভারতের উপরাষ্ট্রপতির পদ।

মোদির এই ইঙ্গিত পূর্ণ পোস্টের পরই ফের সরগরম জাতীয় রাজনীতি। ধনকড় অনেক সুযোগ পেয়েছেন বলতে কী বোঝাতে চেয়েছেন মোদি? তাঁকে আর সুযোগ দেবে না বিজেপি, এমন প্রশ্ন উঠেছে। আবার তেমনই সুযোগের অপব্যবহার করেছেন ধনকড় কি না, এমন প্রশ্নও উঠেছে। সেখানেই বিরোধীদের দাবি, জগদীপ ধনকড়ের উপরাষ্ট্রপতি পর থেকে ইস্তফা কোনও স্বাভাবিক ঘটনা নয়। শুধুমাত্র স্বাস্থ্যের কারণ এর পিছনে দায়ী নয়।

আরও পড়ুন: কেন্দ্রের CAA নিয়ম ভেঙে ‘নজির’ যোগীর! বেছে বেছে বাঙালি বিতাড়নের প্রস্তুতি

উপরাষ্ট্রপতি পদ থেকে ধনকড়ের ইস্তফার পর প্রশ্ন উঠেছে এবার কে বসবেন সেই পদে? কিন্তু বিরোধীরা সেই প্রশ্ন না তুলে মঙ্গলবার রাজ্যসভায় (Rajyasabha) প্রথম প্রশ্ন তোলেন, কেন পদত্যাগ করেছেন উপরাষ্ট্রপতি। তার কারণ স্পষ্ট করতে হবে। দেশের ইতিহাসের প্রথমবার কোন উপরাষ্ট্রপতির ইস্তফা স্বাভাবিক নয়, বলে দাবি বিরোধীদের। বিরোধীদের বিক্ষোভের জেরে মঙ্গলবার মুলতবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...