Saturday, June 13, 2026

চতুর্থ টেস্টের আগে আবহাওয়া চিন্তা বাড়াচ্ছে গিল, গম্ভীরদের

Date:

Share post:

আগামী ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে (Manchester Test) সিরিজের চতুর্থ টেস্টে নামবে ভারতীয় দল (India Team)। এই মুহূর্তে ১-২ ফলাফলে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (India Team)। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ ভারতের কাছে মরণ-বাঁচন। সেখানেই নামার আগে ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে ম্যাঞ্চেস্টারের আবহাওয়া। ম্যাঞ্চেস্টারের (Manchester Test) আবহাওয়া বরাবরই অপ্রত্যাশিত। এই টেস্টের আগেও কিন্তু বৃষ্টির ভ্রুকুটি রয়েছে দুই দলের সামনে।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সমতায় ফিরতে মরিয়া হয়ে রয়েছে ভারতীয় দল। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস ভারতীয় দলকে চিন্তায় ফেলার জন্য যথেষ্ট। বিশেষ করে টেস্টের প্রথম দিনই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের আভাস দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের তরফে। সেদিন নাকি ৬৫ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের চিন্তা বাড়াটাই কিন্তু স্বাভাবিক।

ইতিমধ্যেই সেই টের পেয়েছে ভারতীয় দল। বৃষ্টির জন্য প্রথম দিন মাঠে প্রস্তুতি সারতে পারেনন শুভমন গিল (Shubman Gill), জসপ্রীত বুমরারা (Jasprit Bumrah)। ইন্ডোরে প্র্যাকটিস করতে হয়েছিল। পরের দিনও সেভাবে নেটে নামতে পারেননি ভারতীয় ব্যাটাররা। খারাপ আবহাওয়ার জন্য ঝুঁকি নিতে চাননি তারা।

ম্যাঞ্চেস্টারে বৃষ্টির পূর্বাভাস

প্রথম দিন, ২৩ জুলাই – ৬৫ শতাংশ

দ্বিতীয় দিন, ২৪ জুলাই – ৪০ শতাংশ

তৃতীয় দিন, ২৫ জুলাই – ৭ শতাংশ

চতুর্থ দিন, ২৬ জুলাই – ৩ শতাংশ

পঞ্চম দিন, ২৭ জুলাই – ৫৫ শতাংশ

ইতিমধ্যেই চোট আঘাতের যন্ত্রনায় জর্জরিত ভারতীয় শিবির। সেইসঙ্গে দোসর এই বৃষ্টির পূর্বাভাস। এখনও পর্যন্ত ম্যাঞ্চেস্টারে টেস্ট জিততে পারেনি ভারতীয় দল। সেখানেই শুভমন গিল, গম্ভীরের হাত ধরে জয়ের খরা কাটানোর স্বপ্ন ভারত দেখছে ঠিকই, কিন্তু সেই চ্যালেঞ্জটা যে অত্যন্ত কঠিন তা বলাই বাহুল্য।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...