Saturday, June 27, 2026

উপরাষ্ট্রপতির স্বাস্থ্য তো ভালই! ধনকড়ের ইস্তফা নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের আচমকা ইস্তফা ঘিরে জল্পনার পারদ চড়তেই মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে এই প্রসঙ্গে মন্তব্য করতে নারাজ থাকলেও সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে শেষমেশ নিজের প্রতিক্রিয়া দেন তিনি।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, উপরাষ্ট্রপতির স্বাস্থ্য তো ভালই রয়েছে। পাশাপাশি জানান, এই মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি।

সোমবার রাতেই নিজের পদত্যাগপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তবে প্রশ্ন উঠেছে, সোমবার সারাদিন রাজ্যসভা স্বাভাবিকভাবে পরিচালনার পর কী এমন হল যে সরাসরি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাতে হল জগদীপ ধনকড়কে! উপরাষ্ট্রপতির সাংবিধানিক পদ থেকে ধনকড়ের আচমকা ইস্তফার পিছনে বিজেপি শীর্ষ নেতৃত্বের চাপ ছিল কি না সেই প্রশ্ন তুলছেন বিরোধী সাংসদরা। দেশের ইতিহাসে প্রথমবার কোনও উপরাষ্ট্রপতির ইস্তফা স্বাভাবিক নয় বলে দাবি বিরোধীদের।

আরও পড়ুন- আবাস -১০০ দিনের কাজের পর এবার জল জীবন মিশনেও বরাদ্দ বন্ধ কেন্দ্রের! ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...