Saturday, June 27, 2026

আবাস -১০০ দিনের কাজের পর এবার জল জীবন মিশনেও বরাদ্দ বন্ধ কেন্দ্রের! ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আবাস যোজনা, ১০০ দিনের কাজ, গ্রামীণ সড়ক-এর পর এবার জল জীবন মিশনের টাকা বন্ধ করল কেন্দ্র সরকার। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ-কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, বঞ্চনার তালিকায় আরও একটি প্রকল্প যুক্ত হল।

মুখ্যমন্ত্রীর দাবি, জল জীবন মিশনের আওতায় রাজ্য ইতিমধ্যেই এক লক্ষ ৭৫ হাজার কোটি টাকা পাওয়ার দাবি জানালেও তা আটকে রেখেছে কেন্দ্র। তাঁর কথায়, “জমি দিয়েছি, পাইপলাইন বসিয়ে দিয়েছি। কিন্তু কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ায় এখনও অনেক এলাকায় জল পৌঁছে দেওয়ার কাজ আটকে আছে।” তা সত্ত্বেও রাজ্য সরকারের পক্ষ থেকে ৯৮ লক্ষ বাড়িতে জল সরবরাহ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর আরও দাবি, আমরা ৯৪টি সামাজিক প্রকল্প চালাই। এখনও পর্যন্ত ৭৫ লক্ষ মানুষকে জব কার্ড দিয়েছি। মানুষ যাতে পরিষেবা পান, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। রাজ্যের মানুষকে কেন্দ্রের বঞ্চনার মুখে ফেলে দিতে পারব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, কেন্দ্র চাইলেও রাজ্যের মানুষকে হাসি থেকে বঞ্চিত করতে পারবে না। কোনও অবস্থাতেই সাধারণ মানুষের পাশ থেকে সরে আসবে না প্রশাসন।

আরও পড়ুন- কসবা কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে আরও মামলা, ‘শোন অ্যারেস্ট’ দেখিয়েছে পুলিশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...