Saturday, June 27, 2026

কসবা কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে আরও মামলা, ‘শোন অ্যারেস্ট’ দেখিয়েছে পুলিশ

Date:

Share post:

কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে আরও দুটি পুরনো মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাল পুলিশ। ২০২৩ ও ২০২৪ সালে যথাক্রমে একটি  মারধর এবং একটি শ্লীলতাহানির মামলায় নতুন করে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন তদন্তকারীরা।

মঙ্গলবার মনোজিতের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আলিপুর আদালতে তোলা হয়। সেখানেই পুলিশ জানায়, আগের দুই মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। যদিও উভয় মামলাতেই আদালত থেকে জামিন পেয়েছেন মনোজিৎ। আদালতের তরফে প্রশ্ন ওঠে, কেন এই দুই মামলায় আগে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রশ্নের জবাবে পুলিশ জানায়, চার্জশিট দ্রুত জমা দিয়ে কাস্টডিয়াল ট্রায়ালের পথে এগোবে তারা। তবে এদিন মনোজিতের আইনজীবী জামিনের আবেদন করেননি বলে জানা গেছে।

উল্লেখ্য, কসবা ল’ কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মনোজিৎ মিশ্র সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে তদন্তে নেমে একাধিক প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। মামলাটি বর্তমানে বিচারাধীন। মঙ্গলবার সেই মামলার শুনানিতেই উঠে এল এই নতুন তথ্য।

আরও পড়ুন – ফেসবুক ভিউজে ‘একুশে জুলাই’-এর কাছে পর্যুদস্ত মোদির দুর্গাপুর সভা! 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...