Sunday, April 5, 2026

নাট্যব্যক্তিত্ব রতন থিয়ামের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব রতন থিয়মের (Ratan Thiyam) প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, “মণিপুরী নাট্য জগতে আইকন এবং বিশ্ব মানচিত্রে মণিপুরী থিয়েটারকে প্রতিষ্ঠিত করার এক সত্যিকারের কিংবদন্তি রতন থিয়ামের মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

রতন থিয়াম (Ratan Thiyam) প্রাদেশিক গণ্ডি ছাপিয়ে তিনি ভারতীয় নাটকে রেখেছেন তাৎপর্যপূর্ণ ছাপ। একের পর এক নাটক লিখেছেন, মঞ্চে বহু নাটকের নির্দেশনাও করেছেন। প্রাচীন নাটককে আধুনিকতার মোড়কে তুলে ধরতেন রতন। ‘চক্রব্যূহ’ ও ‘ঋতুসংহারম’-এর মতো নাট্য নির্মাণ করেছেন মঞ্চে। ১৯৮৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। সঙ্গীত নাটক অ্যাকাডেমি-তে সহ-সভাপতি পদে ছিলেন তিনি। তার পরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা-তে চেয়ারপার্সন পদে নিযুক্ত ছিলেন তিনি। নাট্য ব্যক্তিত্বের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে অভিনয় জগতে। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...