Saturday, June 27, 2026

তৃণমূলের চাপে মাথা নোয়ালো কেন্দ্র! সিন্দুর নিয়ে সংসদে আলোচনা সোম ও মঙ্গলে

Date:

Share post:

মোদি সরকারের দীর্ঘ টালবাহানার পরে অপারেশন সিন্দুর ইস্যুতে আগামী সপ্তাহে সংসদে লোকসভায় এবং রাজ্যসভায় আলোচনা হবে স্থির হয়েছে। বুধবার উপদেষ্টা কমিটির বৈঠকে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী শিবিরের এককাট্টা  অবস্থানের সামনে কার্যত মাথা নোয়াতে বাধ্য হয়েছে মোদি সরকার।

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন অবশ্য সাফ জানিয়েছেন, আমাদের প্রথম অগ্রাধিকার নিবিড় ভোটার তালিকা সংশোধন ও বিজেপির ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আলোচনায়। আজ বৃহস্পতিবারই সংসদে এই আলোচনা শুরু হোক। প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের ইস্তফার পর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বুধবার ১২.৩০ নাগাদ উপদেষ্টা কমিটির বৈঠক ডাকেন। চাপে পড়েই সরকার আগামী সপ্তাহে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে বলে স্থির করেছে। সোমবার লোকসভায় এবং মঙ্গলবার রাজ্যসভায় সিন্দুর ইস্যুতে আলোচনা হবে। আলোচনার জন্য ১৬ ঘন্টা ধার্য করেছে মোদি সরকার। বৈঠকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ব্রায়েন, কংগ্রেসের সাংসদ জয়রাম রমেশ, আপের সঞ্জয় সিং ও ডিএমকে ত্রিচূড়াশিভাকে কেন্দ্রের তরফে ডাকা হয়েছিল। উপদেষ্টা কমিটির বৈঠকে নিয়ে য়ে ভাবে মোদি সরকারের টালবাহানা করেছে তা অত্যন্ত উদ্বেগজনক বলে বৈঠকে তুলে ধরে বিরোধী শিবির।

আরও পড়ুন – ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি শুরু তৃণমূলের, নাম বাদ গেলে বিজেপি নেতাদের বাড়ির কাছে প্রতিবাদ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...