Monday, April 13, 2026

আজ বিকেলে ডুরান্ড কাপের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, ম্যাচের আগে জমকালো অনুষ্ঠান

Date:

Share post:

বুধের বিকেলে শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপের সূচনায় (Durand Cup opening ceremony) বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Saltlake Stadium) শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের সফর। এই ম্যাচ দিয়ে এবারের মরসুম শুরু করছে লাল হলুদ ব্রিগেড। প্রতিপক্ষ বেঙ্গালুরুর ক্লাব সাউথ ইউনাইটেড এফসি। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর (Army) তরফে কিছু বিশেষ চমক থাকবে বলে আয়োজকদের সূত্রে জানা গেছে।

দু’বছর আগে বলে কিক মেরে ডুরান্ডের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রীও (CM)। কিন্তু গত বছর সরকারি কাজে দিল্লিতে থাকায় তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে এবছর মাঠে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য বছরের মতো এবারেও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পদাধিকারীদের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে। হেলিকপ্টার পাইলটদের ‘এয়ার শো’ এদিনের অন্যতম আকর্ষণ। পাশাপাশি সেনার বিভিন্ন ডিভিশনের সদস্যরাও নিজেদের মতো করে পারফর্ম করবেন। গোর্খা রেজিমেন্টের ‘কুকরি শো’ থেকে শুরু করে শিখ রেজিমেন্টের ‘ভাংড়া’, সেনার নিজস্ব ব্যান্ড সংগীতে মার্শাল আর্ট প্রদর্শিত হবে। এবছরের অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতির উপর জোর দিতে চেয়েছেন আয়োজকরা। সেই কারণে একদিকে যেমন ছৌ নৃত্যশিল্পীদের দেখা যাবে তার পাশাপাশি বাংলার বাউল গান পরিবেশনের কথাও রয়েছে। প্রায় ৩০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ঠিক বিকেল সাড়ে চারটে নাগাদ। ম্যাচের কিক অফ ৫:৩০ মিনিটে। অনলাইনের পাশাপাশি ময়দানের তিন প্রধানের তাঁবু এবং যুবভারতীর কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন সমর্থকরা।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...