Saturday, June 13, 2026

৬২ বছরের সার্ভিস লাইফ শেষ, এবার ভারতীয় বায়ুসেনা থেকে ছুটি MiG 21-এর 

Date:

Share post:

ভারতীয় বিমানবাহিনীর (Indian Air Force) অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান MiG-21 এবার অবসর নিতে চলেছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি এই বিমান প্রায় ৬২ বছর দেশের হয়ে কাজ করেছে। এমনকি সাম্প্রতিককালে অপারেশন সিন্দুরেও (Operation Sindoor) তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বিগত সদস্য ধরে অক্লান্ত পরিশ্রম করেছে MiG-21 ১৯৬৫, ১৯৭১, কারগিল, বালাকোট এয়ারস্ট্রাইক – সবেতেই সবার আগে উঠে এসেছে এই যুদ্ধবিমানের (Fighter Jet MiG-21) নাম। এবার সার্ভিস লাইভ শেষে IAF থেকে অবসর অবসর নেওয়ার পালা। আগামী ১৯ সেপ্টেম্বর চণ্ডীগড় বিমানঘাঁটিতে ২৩ স্কোয়াড্রন (প্যান্থার্স) MiG-21 কে শেষ বিদায় জানাবে বলে বায়ুসেনা সূত্রে খবর মিলেছে।

ভারতের আকাশ প্রতিরক্ষায় MiG 21 এর ভূমিকা বেশ উল্লেখযোগ্য। ১৯৬২ সালে ভারতীয় বিমানবাহিনীতে কাজে যোগ দেয়। এই যুদ্ধবিমানের অনেক আগেই কর্মজীবন শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তেজস Mk1A বিমানের সরবরাহে দেরি হওয়ার কারণে MiG 21-এর কর্মজীবনের মেয়াদ বাড়ে। সোভিয়েতের মাইকোয়ান-গুরেভিচ ব্যুরোর তৈরি এই যুদ্ধবিমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধে রক্ষাকর্তার ভূমিকা নিয়েছে। ২০১৯ সালের বালাকোট এয়ারস্ট্রাইকের সময় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান (Abhinandan Bartaman) এই MiG-21-এর বাইসন ভার্সন নিয়েই পাকিস্তানের এফ-১৬-র মোকাবিলা করেছিলেন। শেষের দিকে অবশ্য প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হতো MiG-21কে। এই অবসরক্ষণকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিমানবাহিনী।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...