Sunday, April 5, 2026

ম্যাঞ্চেস্টারের টেস্টে ভারতের পরিসংখ্যান

Date:

Share post:

ম্যাঞ্চেস্টারে (Manchester) ইংল্যন্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ভারতীয় দল। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডের (Old Trafford) পরিসংখ্যান কী বলছে। সেদিকে তাকালে কিন্তু ভারতের (Team India) পক্ষে কিছুই যাচ্ছে না। সেইসঙ্গে ম্যাঞ্চেস্টারের (Manchester) এই স্টেডিয়ামে ভারতের রেকর্ডও কিন্তু খুব একটা ভালো নয়। সর্বোচ্চ রান যেমন এই মাঠে ভারতের ৪০০ রানের গন্ডী টপকেছে। তেমনই আবার ভারতের অন্যতম লোয়েস্ট রানও হয়েছে এখানেইই।

ম্যাঞ্চেস্টারে এখনও পর্যন্ত ৯টি টেস্ট খেলেছে ভারতীয় দল (Team India)। সেখানেই পাঁচটি ম্যাচ যেমন ড্র করেছে ভারত, তেমনই আবার হেরেছে চারটি ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের এই পরিসংখ্যান কিন্তু সত্যিই বেশ চিন্তায় ফেলার জন্য অন্যতম। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

এখনও পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের সর্বোচ্চ রান ৪৩২। আবার এখানেই টেস্টের মঞ্চে ভারতের অন্যতম লোয়েস্ট রান ৫৮। ১৯৫২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এত কম রানে শেষ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া।

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টেস্টে ভারতের রেকর্ড

সর্বোচ্চ রান – ৪৩২ বনাম ইংল্যান্ড, ১৯৯০

সর্বনিম্ন রান – ৫৮ বনাম ইংল্যান্ড, ১৯৫২

সেরা ব্যাটিং – মহম্মদ আজহারউদ্দিন (১৭৯), ১৯৯০

সেরা বোলিং – দীলিপ দোশি (৬/১০২), ১৯৮২

এখনও পর্যন্ত এই মাঠে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। আর কিছুক্ষণ পরই ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই এবার পরিসংখ্যান বদল হয় কিনা সেটাই দেখার।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...