Sunday, March 15, 2026

স্কুলে ছাত্রীকে ছাতা দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ দুই শিক্ষিকার বিরুদ্ধে

Date:

Share post:

স্কুলে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর উপর শারীরিক নিপীড়নের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল মানিকতলায় (Maniktola)। অভিযোগ, মানিকতলা বাণীপিঠ স্কুলের (Banipur School) দুই শিক্ষিকা এক ছাত্রীকে ছাতা দিয়ে বেধড়ক মারধর করেছেন। হাঁটু ও কানে আঘাত লেগে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। পরিবারের তরফে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, পড়া না পারার কারণে শিক্ষিকারা প্রথমে বকাবকি করেন, তারপর ছাতা দিয়ে মারধর করেন। ছাত্রীর পরিবারের দাবি, “স্কুল থেকে ফিরে মেয়ের জ্বর আসে। প্রথমে কিছু বলতে না চাইলেও পরে জানায়, শিক্ষকরা ছাতা দিয়ে হাঁটুতে ও কানে মেরেছেন।” মেয়েটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন তারা।

পরিবার আরও জানিয়েছে, ঘটনার পর থেকে ছাত্রীটি মানসিকভাবে আতঙ্কগ্রস্ত। স্কুলে যেতে ভয় পাচ্ছে। এমনকি মৌখিকভাবে তাকে সাত দিনের জন্য বরখাস্ত করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় মানিকতলা থানায় অভিযোগ দায়ের করা হলেও, অভিযোগকারীদের দাবি, “এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত শিক্ষিকাদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে না।”

ঘটনাকে ঘিরে স্থানীয় মহলে ক্ষোভ ছড়িয়েছে। এক অভিভাবক বলেন, শিশুদের উপর এমন বর্বর আচরণ মেনে নেওয়া যায় না। স্কুলে নিরাপত্তা না পেলে কোথায় যাবে ওরা? পুলিশ সূত্রে অবশ্য জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনে শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আরও পড়ুন : ডেঙ্গি ও ম্যালেরিয়ার জোড়া হানায় সতর্ক রাজ্য স্বাস্থ্য দফতর

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...