Sunday, April 5, 2026

CEO-র উপর নিয়ন্ত্রণাধিকার! সুর চড়ালেন স্পিকার, প্রশ্ন নিয়োগ-বেতনে রাজ্যের ভূমিকা নিয়ে

Date:

Share post:

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে রাজ্যের সরকারের নিয়ন্ত্রণমুক্ত করতে নির্বাচন কমিশনের উদ্যোগকে কেন্দ্র করে বিভিন্ন মহলে চাপানউতোর অব্যাহত। তবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের উপর রাজ্য সরকারের নিয়ন্ত্রণ অবশ্যম্ভাবী বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) মনে করেন। বুধবার সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান, ওই দপ্তরের কর্মীদের রাজ্য সরকার নিয়োগ করে। রাজ্য সরকারের অর্থ দপ্তর তাঁদের বেতন দেয়। অথচ ওই দফতরের উপর রাজ্যের কোনও নিয়ন্ত্রণ থাকবে না-এটা হতে পারে না। বিষয়টি যে বিতর্কিত, তা স্পষ্ট করে বিমান জানিয়েছেন, বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের একাধিক মহলে ইতিমধ্যেই আলোচনাও শুরু হয়েছে। সূত্রের খবর, এই ইস্যুতে প্রশাসনিক স্তরে নয়া নির্দেশ আসতে পারে।

রাজনৈতিক মহলের মতে, রাজ্য ও নির্বাচন কমিশনের সম্পর্ক ঘিরে সাম্প্রতিক সময়ে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে এই মন্তব্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে CEO-র ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল রাজ্য সরকার। এবার বিধানসভার স্পিকারের (Biman Banerjee) এই মন্তব্যে সেই বিতর্কে নতুন মাত্রা যোগ হল।

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...