Wednesday, April 8, 2026

রাজনৈতিকদলগুলির হাতের পুতুল! আলিমুদ্দিনে অভয়ার বাবা-মা

Date:

Share post:

রাজনৈতিকদলগুলির হাতের পুতুল হয়ে যাচ্ছেন অভয়ার বাবা-মা! কখনও বিজেপির মিছিলে হাঁটছেন, কখনও পৌঁছে যাচ্ছেন আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের সদর কার্যালয়ে। বুধবার অভয়ার মা-বাবা দেখা করেন সিপিআইএমের (CPIM) রাজ্য নেতৃত্বের সঙ্গে। ছিলেন সিপিআইএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, মীনাক্ষি মুখোপাধ্যায়-সহ নেতৃত্বের সঙ্গে।

গত বছর ৯ অগাস্ট রাতে কর্তব্যরত অবস্থায় আর জি কর হাসপাতালে নৃশংস ধর্ষণ-খুনের শিকার হন এক চিকিৎসক-পড়ুয়া। যা নিয়ে উত্তাল হয় সারারাজ্য-সহ দেশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কিন্তু পরিবার পুলিশি তদন্তে অনাস্থা দেখিয়ে সিবিআই তদন্তের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়।ম আদালতের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তদন্ত শুরু করার পরে যে সঞ্জয় রাইকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল, তাকেই মূল অভিযুক্ত হিসেবে চার্জশিট জমা দেয় সিবিআই। শিয়ালদহ আদালতে দোষী সাব্যস্ত হয় সঞ্জয তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু এখন আবার CBI তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন মৃতার মা-বাবা। তাঁদের দাবি ঠিকমতো কাজ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সং স্থা। তাঁদের মানসিক অস্থিরতা ও আবেগকে কাজে লাগিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে গিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। আর তাদের হাতের পুতুল হয়ে একবার বিজেপির মিছিলে হাঁটছেন অভয়ার মা-বাবা। আবার কখনও গিয়ে দেখা করছেন মহম্মদ সেলিমের সঙ্গে। রাজনৈতিক মহলের মতে বিরোধী রাজনৈতিক টানাপোড়নের শিকার হচ্ছেন মৃতার পরিবার। সামনে বিধানসভা নির্বাচনের আগে তাদেরকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...