Thursday, June 25, 2026

কলকাতা ফুটবল লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ! সাময়িকভাবে নির্বাসিত ৪

Date:

Share post:

ফুটবল মাঠে ফের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। এবার কলকাতা ফুটবল লিগে ময়দানের দুই পুরনো ক্লাব- খিদিরপুর ও মেসারার্স-এর একাধিক ম্যাচে বেটিং করা হয়েছে বলে মারাত্মক অভিযোগ (Calcutta Football League fixing allegations) উঠেছে। বুধবার এই ইস্যুতে প্রিমিয়ার ডিভিশনের দুই ক্লাবের তিন ফুটবলার ও এক ক্লাবের সহকারী কোচকে সাময়িকভাবে নির্বাসিত করেছে IAF। অভিযোগ তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

খিদিরপুরের ফুটবলার অভিক গুহ (Avik Guha) এবং মেসারার্সের দুই ফুটবলার মুসলিম মোল্লা ও সান্নিক মুর্মুর বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ উঠেছে বলে জানা গেছে। খিদিরপুর বনাম ইউনাইটেড কলকাতা ম্যাচে অভিকের ভুল থেকে প্রতিপক্ষের পেনাল্টি পাওয়া নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল। এবার এই অভিযোগ সামনে আসায় সন্দেহ আরও তীব্র হচ্ছে। পাশাপাশি আবার বিরুদ্ধে গড়াপেটার অভিযোগে নির্বাসিত এক ব্যক্তির সঙ্গে মেসারার্সের সহকারী কোচ রাজীব দের যোগাযোগের অভিযোগ উঠে এসেছে। IFA সচিব অনির্বাণ দত্ত (Anirban Dutta) জানান, এজেন্সি এই চারজনের বিরুদ্ধে সন্দেহের কথা জানানোর পর কলকাতা পুলিশকে গোটা বিষয়টি তদন্ত করে দেখার জন্য বলা হয়েছে। পাশাপাশি এই চারজনের সাময়িক নির্বাসনের কোথাও জানান তিনি। তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।”যদিও শোকজের বিষয়টি খিদিরপুর ও মেসারার্স দুই ক্লাব কর্তৃপক্ষের তরফেই এড়িয়ে যাওয়া হয়েছে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...