Saturday, April 4, 2026

ভোটার তালিকা সংশোধনে কমিশনের কড়া অবস্থান, ভাতা দ্বিগুণ বিএলও-দের

Date:

Share post:

বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধন’ অভিযান চালাতে চলেছে নির্বাচন কমিশন। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও এই পরিকল্পনা থেকে এক ইঞ্চিও সরছে না কমিশন। শুধু বাংলা নয়, সারা দেশেই এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চালানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে বুথ লেভেল অফিসারদের (BLO) ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্তও নিয়েছে কমিশন।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, বিএলওদের বার্ষিক ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে। যাঁরা সুপারভাইজার হিসেবে নিযুক্ত হবেন, তাঁরা এখন থেকে বার্ষিক ১৮ হাজার টাকা পাবেন, যা আগে ছিল ৯ হাজার টাকা। এছাড়া, স্পেশাল রিভিশন কিংবা কমিশনের নির্দিষ্ট কোনও বিশেষ কর্মসূচিতে নিযুক্ত বিএলও-দের জন্য অতিরিক্ত ২ হাজার টাকার বিশেষ ভাতা বরাদ্দ করা হয়েছে।

কমিশনের তরফে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, ২০১৫ সালের পুরনো নির্দেশিকা বাতিল করে এই নতুন ভাতা কাঠামো চালু করা হচ্ছে।

এদিকে, এই বিশেষ নিবিড় সংশোধন অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। বিহারে এই প্রক্রিয়াকে ঘিরে সংসদে হইচই শুরু হয়েছে, কারণ লক্ষাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে একাধিক রাজনৈতিক দল। এই আবহেই কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে রাজ্য সরকারের নিয়ন্ত্রণমুক্ত করার জন্য নবান্নকে চিঠি দিয়েছে। এই নির্দেশ মানতে রাজি নয় রাজ্য সরকার। ইতিমধ্যেই কীভাবে এই নির্দেশ রুখে দেওয়া যায়, তা নিয়ে আইন পরামর্শ শুরু করেছে প্রশাসন। ঘূর্ণাবর্তে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া— কমিশনের দৃঢ় অবস্থানের মুখে কী পদক্ষেপ নেয় রাজ্য সরকার, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন – আয়কর সংগ্রহে নতুন লক্ষ্য, কর সচেতনতায় জোর আয়কর দিবসে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...