Tuesday, June 16, 2026

ঘূর্ণাবর্ত- নিম্নচাপের যুগলবন্দি শুরু আজই, সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে 

Date:

Share post:

আশঙ্কাকে সত্যি করে দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ সৃষ্টির ফলে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। এদিন ভোররাত থেকেই উত্তর ২৪ পরগনা ও হুগলির বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়ায় সঙ্গে কয়েক পশলা বৃষ্টি হয়েছে লক্ষ্মীবারে বৃষ্টি বাড়বে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে (Rain forecast in Kolkata)।

হাওয়া অফিস (Weathet Department) জানিয়েছে আগামী তিন থেকে চার দিন সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া কর্তারা বলছেন, চিন ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার (WIPHA) অংশ মিশে ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী। আগামী ২৪ ঘণ্টায় তৈরি হবে নিম্নচাপ। আর সেই কারণেই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দুর্যোগ বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গে আজ, বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ। দফায় দফায় বৃষ্টি। কোথাও কোথাও একনাগাড়ে বৃষ্টি হবে। কলকাতায় মাঝারি বৃষ্টি, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। নীচু এলাকায় নতুন করে জল জমতে পারে।উত্তরবঙ্গে (North Bengal weather) বৃহস্পতিবার তুলনামূলক কম বৃষ্টি হলেও শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কালিম্পং, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে বিক্ষিপ্ত ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...