Friday, April 3, 2026

ভারতীয় দলে দুঃসংবাদ, পায়ের পাতা ভেঙে যাওয়ায় ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পন্থ!

Date:

Share post:

ইংল্যান্ডের মাটিতে সিরিজের সমতা ফেরানোর জন্য চতুর্থ টেস্ট টিম ইন্ডিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ (Ind vs Eng 4thTest)। আর সেই ম্যাচের প্রথম দিনে ভারতীয় দলের অন্যতম তারকা প্লেয়ার ঋষভ পন্থ (Rishabh Pant)চোট পাওয়ায় আশঙ্কার কালো মেঘ তৈরি হচ্ছিল। অবশেষে তা সত্যি হল। দ্বিতীয় দিনের ম্যাচ শুরুর আগেই জানা গেল, খেলতে গিয়ে চোট লাগার কারণে পায়ের পাতা ভেঙেছে টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেনের। আগামী দেড় মাসের জন্য তিনি মাঠে নামতে পারবেন না!

ম্যাঞ্চেস্টারে সাবলীল মেজাজ ব্যাট করার সময়ে আচমকাই চোট পান ঋষভ। এমনিতেই আগের ম্যাচে হাতের চোটের কারণে তিনি উইকেট কিপিং করতে পারেননি। এবারেও হয়তো সেরকম একটা প্রস্তুতি রাখা হচ্ছিল। কিন্তু ভারতীয় দলের সহ অধিনায়ক যে একেবারে সিরিজ থেকে ছিটকে যাবেন সেটা বোধহয় ভাবতে পারেননি কোচ বা ক্যাপ্টেন কেউই। বুধবার চোটের পর আর ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না পন্থ। গলফ কার্টে করে দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। টিমের ডাক্তার পরীক্ষা করার পর আঘাত গুরুতর বুঝে পন্থকে হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন। রাতে বিসিসিআই (BCCI ) জানায়, ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটারের পায়ের স্ক্যান করা হয়েছে। বৃহস্পতির সকালে রিপোর্ট আসতেই দেখা গেল পন্থের ডান পায়ের পাতার হাড় ভেঙেছে। তাই এই ম্যাচ তো বটেই এমনকি ওভালের শেষ টেস্টেও খেলতে পারবেন না তিনি। ফলে উইকেটকিপিং হয়তো করবেন ধ্রুব জুরেল, কিন্তু প্রথম এরপর দ্বিতীয় ইনিংসেও একজন ব্যাটার কম নিয়ে খেলতে হবে শুভমনদের।

 

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...