Wednesday, June 24, 2026

যাত্রী-সহ চিন সীমান্ত ভেঙে পড়ল রুশ বিমান, ৫০জনের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা

Date:

Share post:

পিছু ছাড়ছে না আকাশ-আতঙ্ক। একই দিনে ইতালির পরে রাশিয়ায় (Russia) ভেঙে পড়ল বিমান। বিমানকর্মী ও যাত্রী-সহ ৫০জনের কেউ আর জীবিত নেই বলে আশঙ্কা। বৃহস্পতিবার, চিন সীমান্তের কাছে রাশিয়ার আমুর অঞ্চলে যাত্রীবাহী রুশ বিমান (Flight) ভেঙে পড়ে।

রুশ মন্ত্রণালয় তরফে খবর, আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত রাশিয়ান (Russia) অ্যান্টোনভ-২৪ বিমানটি ৪৩ জন যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছনোর আগেই হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে বিমানের কোনও যাত্রীর বেঁচে থাকার আশা নেই। সাইবেরিয়া এয়ারলাইন ‘আঙ্গারা’র বিমানটি চিন (China) সীমান্তঘেঁষা টাইন্ডা শহরে যাচ্ছিল। রুশ বিমান নিয়ন্ত্রণ সংস্থা এই বিষয়ে জানিয়েছিল, ‘আন-২৪’ মডেলের এই বিমানটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টাইন্ডা বিমানবন্দরের কয়েক কিলোমিটার আগে একটি চেকপয়েন্টে এসে বিমানটির যোগাযোগ করা যায়নি আর। গন্তব্যের কাছাকাছি পৌঁছেই র‍্যাডার থেকে উধাও হয়ে গিয়েছিল বিমানটি।

সেই সময়ে বিমানে ৪৩ জন যাত্রী ছিলেন, তার মধ্যে ৫ শিশু ছিল। ছিলেন ৬ জন ক্রু সদস্য। ঘটনার পর এলাকায় তল্লাশি শুরু হয় এবং উদ্ধারকারী দল একটি পুড়ে যাওয়া বিমানের অংশ খুঁজে পায়। দুর্ঘটনার কারণ ও সম্ভাব্য হতাহতের সংখ্যা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি তবে উদ্ধার অভিযান চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ দৃশ্যমানতা এবং অবতরণের সময় পাইটলের ভুল সিদ্ধান্তের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।
আরও খবরইতালির আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল বিমান! সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...