Monday, June 22, 2026

ওড়িশায় লাইনচ্যুত শালিমার-সম্বলপুর মহিমা গোসাইন এক্সপ্রেস, আতঙ্কিত যাত্রীরা

Date:

Share post:

বৃহস্পতির সকালে ওড়িশায় বেলাইন ট্রেন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শালিমার-সম্বলপুর মহিমা গোসাইন এক্সপ্রেস (Shalimar-Sambalpur Express derailed)। এখনও আতঙ্কের ঘোর কাটছে না যাত্রীদের। সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ সম্বলপুর যাওয়ার পথে লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেন। ঘটনায় কোনও আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যাহত হয়েছে রেল পরিষেবা।

ট্রেনটি ভুবনেশ্বর থেকে সম্বলপুর যাওয়ার সময় নির্ধারিত রুটে ছিল। আচমকাই সম্বলপুর সিটি স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে যায় মহিমা গোসাইন এক্সপ্রেসের একটি জেনারেল কোচ। দ্রুত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। রেলওয়ে আধিকারিকেরা, স্থানীয় পুলিশের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। কীভাবে ট্রেনটি লাইনচ্যুত হলে তা এখনও স্পষ্ট নয়। তবে বারবার যেভাবে ওড়িশাগামী ট্রেনে দুর্ঘটনার খবর আসছে তাতে ভারতীয় রেলের দায়িত্বজ্ঞানহীনতা আর অপদার্থতার ছবিটাই ফের ধরা পড়েছে।

 

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...