Wednesday, May 20, 2026

রাজুয়া বিস্ফোরণকাণ্ড:  শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত তৃণমূল নেতা, মূল অভিযুক্তের বাড়িতে উদ্ধার অস্ত্র-বিস্ফোরক

Date:

Share post:

পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন যুব তৃণমূলের সহ সভাপতি ও আইনজীবী শুভেন্দু দাস। এর জেরে বুধবার সন্ধ্যায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে আজীবনের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানান, এই সিদ্ধান্ত দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেওয়া হয়েছে।

এদিকে, রাজুয়া বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত তুফান চৌধুরীকে নিজেদের হেফাজতে নিয়ে বড়সড় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। কাটোয়া থানার অন্তর্গত রাজুয়া গ্রামে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুটি দেশি পাইপগান, তিন রাউন্ড গুলি ও প্রায় দু’কেজি বোমার মশলা।বুধবার ধৃত তুফান চৌধুরীকে কাটোয়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টানা জেরা করে তুফানের কাছ থেকেই অস্ত্র ও বিস্ফোরক লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়।

উল্লেখ্য, গত ৪ জুলাই রাতে রাজুয়া গ্রামে একটি বাড়িতে বোমা তৈরি করার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় বীরভূমের নানুর এলাকার দুষ্কৃতী বরকত কারিগরের। গুরুতর আহত হয় তুফান চৌধুরী ও আরও তিনজন। পরে পুলিশ তুফানকে হাসপাতালে ভর্তি করায় এবং ধীরে ধীরে তদন্তে উঠে আসে বিস্ফোরণের নেপথ্যের ষড়যন্ত্র। ঘটনার পর পালিয়ে যাওয়া বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে পুলিশ মোট ১৩ জনকে গ্রেফতার করে। তুফান সুস্থ হওয়ার পর গত সপ্তাহে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

আরও পড়ুন – স্বতন্ত্র সিইও দফতর! কমিশনের ফতোয়া মানছে না রাজ্য, নিচ্ছে আইনি পরামর্শও

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...