Friday, April 3, 2026

সেপ্টেম্বরেই SSC-এর পরীক্ষা: দিন জানাল শিক্ষা দফতর, সময় জানাবে কমিশন

Date:

Share post:

সুখবর! SSC-এর পরীক্ষার দিন জানাল করল শিক্ষা দফতর। এসএসসি-তে শিক্ষক নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছিল। শিক্ষা দফতর সূত্রে খবর, ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি-র পরীক্ষা হবে। এই নিয়ে ইতিমধ্যেই শিক্ষা দফতরের তরফে সবুজ সংকেত মিলেছে। তবে কখন পরীক্ষা হবে সেই বিষয়টি চূড়ান্ত করবে স্কুল সার্ভিস কমিশন। প্রথমে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী এসএসসিতে আবেদনের শেষ সময় ছিল ১৪ জুলাই পর্যন্ত। তবে সেই আবেদনের মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে ২১ জুলাই পর্যন্ত করা হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশে নয়া নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল SSC। ১৬ জুন থেকে এসএসসি পোর্টালের মাধ্যমে নিয়োগের আবেদন নেওয়া শুরু হয়। আবেদন বাড়ানোর ব্যাপারে এসএসসি-র তরফে জানানো হয়েছিল, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চাকরির প্যানেলে বাতিলের রিভিউ পিটিশন দায়ের করছে। জুলাই মাসের শেষ দিকে পিটিশনের শুনানি হওয়ার কথা।

তাছাড়া OBC সংরক্ষণের বিষয়টি নিয়ে চারদিন পোর্টাল বন্ধ ছিল। সেই সময় অনেকেই আবেদন করতে পারেননি। এছাড়াও এসএসসি নিজেদের বেশ কিছু টেকনিক্যাল সমস্যার কথাও শিক্ষা দফতরকে জানিয়েছিল। সবমিলিয়ে রাজ্যের শিক্ষিত যোগ্য ছেলেমেয়েরা যাতে নিয়োগের সুযোগ বেশি করে পায় তার জন্যই আবেদনের সময়সীমা বাড়ানো হয়। এবার পরীক্ষার দিনও জানা গেল। এবার শুধু সূচি জানার অপেক্ষা।
আরও খবরআধিকারিকদের দায়িত্বের উল্লেখ: হাই কোর্টের রায় চ্যালেঞ্জ, রাজ্যের ওবিসি মামলা শুনবে সুপ্রিম কোর্ট

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...